1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

এমপিওভুক্ত হচ্ছে ১০৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা, প্রধান উপদেষ্টার স্বাক্ষর

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

 

ডেস্ক রিপোর্ট।।স্বীকৃতপ্রাপ্ত এক হাজার ৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্ত প্রতিষ্ঠানে রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। এ সংক্রান্ত ফাইলে স্বাক্ষর করেছেন প্রধান উপদেষ্টা। শর্ত সাপেক্ষে এ প্রতিষ্ঠানগুলো এমপিওভুক্তির অনুমোদন দেওয়া হয়েছে। সোমবার (৩ নভেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সূত্রগুলো এ তথ্য নিশ্চিত করেছেন।

এ প্রসঙ্গে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (মাদ্রাসা অনুবিভাগ) এস, এম, মাসুদুল হক গণমাধ্যমকে বলেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তির ফাইলে স্বাক্ষর হয়েছে বলে জেনেছি। ফাইল আমাদের কাছে আসার পর বিস্তারিত বলা যাবে।

কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের এক কর্মকর্তা বলেন, এক হাজার ৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা এমপিওভুক্তির ফাইলে প্রধান উপদেষ্টা স্বাক্ষর করেছেন। এক্ষেত্রে বেশকিছু শর্ত যুক্ত করে দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন জারির বিষয়ে ওই কর্মকর্তা আরও বলেন, প্রধান উপদেষ্টার দপ্তর থেকে ফাইল শিক্ষা উপদেষ্টার দপ্তরে যাবে। ৭ নভেম্বর শিক্ষা উপদেষ্টা দেশের ফেরার পর প্রজ্ঞাপন জারি হতে পারে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park