1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

এনসিপির প্রার্থী তালিকা ঘোষণা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক।।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১১ (বাড্ডা, ভাটারা ও রামপুরা) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। এছাড়া ঢাকা ১৮ আসন থেকে লড়বেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীররুদ্দীন পাটওয়ারী, নরসিংদি-২ আসন থেকে লড়বেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, রংপুর ৪ থেকে লড়বেন দলটির সদস্য সচিব আখতার হোসেন এবং পঞ্চগড়-১ আসন থেকে লড়বেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানা গেছে।

এর আগে, রোববার এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নাহিদ ইসলাম বলেন, তিনি ঢাকাতেই প্রার্থী হবেন। নির্বাচনকে কেন্দ্র করে দলটি ৩০০ আসনেই প্রার্থী দেয়ার প্রস্তুতি নিচ্ছে।

তিনি আরও বলেন, আমরা ইতোমধ্যে প্রার্থী বাছাই প্রক্রিয়া শেষ করেছি। আশা করছি, এ মাসের মধ্যেই এনসিপির প্রার্থী তালিকা প্রকাশ করতে পারব।

এদিকে এদিন সন্ধ্যায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭ আসনের সম্ভাব্য চূড়ান্ত প্রার্থীদের তালিকা ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (৩ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park