1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

চিকিৎসক-হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় নবজাতকের মৃত্যু

  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫

 

শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় একটি বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের অবহেলায় সদ্য ভুমিষ্ট এক নবজাতক মারা যাওয়ার অভিযোগ পাওয়া গেছে।সোমবার (৩ নভেম্বর) দুপুরে ডেল্টা জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটে। নবজাতকের মৃত্যুর ঘটনায় সংশ্লিষ্ট চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে সিভিল সার্জন বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন নবজাতকের বাবা আশিকুল ইসলাম।অভিযোগ সূত্রে জানা যায়, মানিকগঞ্জ সদর উপজেলার বেতিলা এলাকার আশিকুল ইসলামের স্ত্রী ইরিনকে সিজার অপারেশনের জন্য সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ডেল্টা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। দুপুর পৌনে একটার দিকে অপারেশনের মাধ্যমে পুত্র সন্তানের জন্ম দেন ইরিন। এরপর নবজাতকের শারীরিক অবস্থা ভালো নয় জানিয়ে তাকে অক্সিজেন দেয়া হচ্ছে জানানো হয় পরিবারকে। কিছুক্ষণ পর জানানো হয় নবজাতক মারা গেছে।নবজাতকের বাবা আশিকুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, আমার স্ত্রীকে ডেলটা হাসপাতালে নেয়া হলে ভর্তি ফরমে স্বাক্ষর করার কথা বলে একাধিক খালি ফরমে স্বাক্ষর নেয়া হয়েছে। অপারেশনের আগে আমার বাচ্চার অবস্থা ভালো বলেছে, কিন্ত অপারেশনের পরই ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষ কথা ঘুরিয়ে ফেলেছে। তারা বলেছে, বাচ্চার হার্টবিট কম ছিল এবং পেটে থাকতেই মলমূত্র খেয়ে ফেলেছে। কিন্ত তারা অপারেশনের আগে কোন ধরনের পরীক্ষা নীরিক্ষা করেনি এবং আমাদেরও বাচ্চার শারীরিক অবস্থার কথা জানায়নি। আমাদের আগে থেকে জানালে যেখানে আইসিইউ আছে সেখানে নিয়ে যেতাম।তিনি আরো বলেন, আমার বাচ্চা মারা যাওয়ার কিছুক্ষণ পর হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকরা কোন রকমে বাচ্চা মারা যাওয়ার কথা বলেই দ্রুত হাসপাতাল থেকে পালিয়ে গেছে। আমার বাচ্চার মৃত্যুর কারণ নিয়ে সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানাই।এ বিষয়ে মানিকগঞ্জের সিভিল সার্জন ডা. এ কে এম মোফাখখারুল ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, বিষয়টি আমার জানা ছিলনা, আপনাদের কাছ থেকেই জানলা। আমি এখনই লোক পাঠিয়ে খোঁজ নিচ্ছি। পরবর্তীতে তদন্ত কমিটি গঠন করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।এরপর সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. রতন পারভেজ ডেলটা জেনারেল হাসপাতালে পরিদর্শন করেন।তবে তিনি সেখানে গিয়ে হাসপাতাল কর্তৃপক্ষ এবং চিকিৎসকদের খুঁজে পাননি।এই প্রতিবেদক তাদের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তারা কল রিসিভ করেননি।ফলে তাদের মন্তব্য পাওয়া যায়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park