1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

রূপসায় বিএনপি’র দু’গ্রুপের সংঘর্ষ, আহত ৫

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক।।খুলনার রূপসা উপজেলার কাজদিয়া বাজারে ফেসবুকে করা পোস্টকে কেন্দ্র করে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত আহত হয়েছেন ৫ জন।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) উপজেলার কাজদিয়া বাজারে ওবায়েদ ফার্মেসির সম্মুখে এ হামলার ঘটনা ঘটে। আহতদের তাৎক্ষণিকভাবে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দলীয় মনোনয়ন পাওয়ার প্রত্যাশায় খুলনা-৪ আসনে বিএনপি’র তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও যুক্তরাজ্য বিএনপি’র সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পারভেজ মল্লিক পৃথক পৃথক গণসংযোগ করে আসছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণায় পারভেজ মল্লিকের রূপসা উপজেলা সদর কাজদিয়া বাজারে আসার কথা ছিল। এমন খবর পেয়ে যুক্তরাজ্য বিএনপি’র সাবেক ছাত্রনেতা শান্ত শেখ এর নেতৃত্বে তার অনুসারীরা কাজদিয়া বাজারে অবস্থান করছিলেন। এমন সময় বিএনপি’র প্রতিপক্ষ গ্রুপের কতিপয় সদস্য তাদের উপর হামলা চালায়। এতে শান্ত শেখ, শাহজাহান ও ইমরানসহ পাঁচজন আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park