1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

লন্ডভন্ড হওয়ার সম্ভাবনা জ্যামাইকা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

 

দিগন্তর ডেস্কঃ প্রবল শক্তি নিয়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের জ্যামাইকায় আঘাত হানতে যাচ্ছে ক্যাটাগরি-৫ হ্যারিকেন মেলিসা। এটি আজ মঙ্গলবার (২৮ অক্টোবর) দ্বীপ রাষ্ট্রটিতে আঘাত হানতে পারে।জ্যামাইকা প্রায়ই হ্যারিকেনের মুখে পড়লেও সরাসরি এটির স্থলে শক্তিশালী সামুদ্রিক ঝড় আঘাত হানা খুবই বিরল। আজ এমন এক বিরল প্রাকৃতিক বিপর্যয় ঘটতে যাচ্ছে সেখানে। বিশ্ব আবহাওয়া সংস্থার (ডব্লিউএমও) সতর্কতা দিয়ে জানিয়েছে, হ্যারিকেন মেলিসার আঘাতে লণ্ডভণ্ড হতে পারে জ্যামাইকা। সেখানে বিপর্যয়কর পরিস্থিতি সৃষ্টি হতে পারে।সংস্থাটির ঘূর্ণিঝড় বিশেষজ্ঞ ক্লেয়ার ফোনটান বলেছেন, তারা আশঙ্কা করছেন ঝড়টি ঘণ্টায় ৩০০ কিলোমিটার শক্তি নিয়ে আঘাত হানবে। এছাড়া আকস্মিক বন্যা এবং ভূমিধস দেখা দিতে পারে। ফোনটান বলেছেন, “জ্যামাইকার জন্য এটি হবে শতাব্দির সবচেয়ে ভয়াবহ হ্যারিকেন।” এই নারী ঘুর্ণিঝড় বিশেষজ্ঞ আরও বলেছেন, তারা হ্যারিকেনের প্রভাবে জ্যামাইকায় ১৩ ফুট জলোচ্ছ্বাসের সৃষ্টি হতে পারে। এছাড়া একদিনে ৭০ সেন্টিমিটারের বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যা একটি পুরো মৌসুমের বৃষ্টিপাতের সমান। এমন অস্বাভাবিক বৃষ্টির কারণে আকস্মিক বন্যা ও ব্যাপক ভূমিধসের ঘটনা ঘটতে পারে। হ্যারিকেন মেলিসা সাগরে মাত্র ৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় উপকূলের দিকে এগিয়ে আসছিল। আজ সকালে এটির গতি মাত্র ৭ কিলোমিটার হয়। আবহাওয়াবিদরা জানিয়েছেন, এমন ধীরগতির হ্যারিকেন সাধারণত ভয়াবহ ও বিপজ্জনক হয়ে থাকে। কারণ এতে করে ঝড়টি শক্তি সঞ্চার ও ব্যাপক বৃষ্টিপাত ঘটিয়ে থাকে

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park