1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

জামিনের শর্তে লক্ষাধিক টাকা হাতিয়ে ধরা খেলেন ভুয়া আইনজীবী

  • প্রকাশের সময় : রবিবার, ২৬ অক্টোবর, ২০২৫

 

শাওন-মানিকগঞ্জ প্রতিনিধি।।জামিনের শর্তে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে মানিকগঞ্জে এক ভুয়া আইনজীবীকে আটক করা হয়েছে।রবিবার বেলা তিনটার দিকে মানিকগঞ্জ আদালত চত্বর থেকে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জেলা আইনজীবী সমিতির কয়েকজন সদস্য ও ভুক্তবোগীর স্বজনরা।আটককৃত স্বপন মিয়া মানিকগঞ্জের দৌলতপুরের মীর হাটাইল গ্রামের নাজিমুদ্দিনের ছেলে।জানা গেছে, হত্যা মামলায় গ্রেফতারকৃত এক আসামীর জামিন পাইয়ে দেয়ার কথা বলে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে স্বপন মিয়া। এরপর হাইকোর্টের একটি ভুয়া জামিননামা বানিয়ে আসামীর জামিন হয়েছে দাবি করে আরো পঁচিশ হাজার টাকা দাবি করে সে। তার কথাবার্তা সন্দেহজনক হলে অন্যান্য আইনজীবীদের সহায়তায় ভুয়া আইনজীবীকে আটক করে আসামীর স্বজনরা।মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, ভুক্তভোগীরা অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park