
শরীয়তপুর প্রতিনিধি।।আগামী (২৭ অক্টোবর) বিএনপির অন্যতম সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও যুব সমাজের অহংকার আক্তার হোসেন রাড়ি।
তিনি প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুবদলের সকল নেতা-কর্মী ও সমর্থকদের শুভেচ্ছা জানিয়ে এক বিবৃতিতে বলেন, যুবদল সবসময় দেশের গণতন্ত্র, স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, বর্তমানেও করছে এবং ভবিষ্যতেও করবে। দলের প্রতি তাদের অবিচল আনুগত্য এবং সংগ্রামী মনোভাব দেশের তরুণদের জন্য উদাহরণস্বরূপ।
আক্তার হোসেন রাড়ি আরও বলেন, “যুবদল শুধুমাত্র একটি রাজনৈতিক সংগঠন নয়, এটি দেশের তরুণদের সংগ্রামী চেতনা এবং দেশের জন্য নিবেদিতপ্রাণ হয়ে কাজ করার প্রেরণা। এই প্রতিষ্ঠাবার্ষিকী আমাদের জন্য নতুন করে সংকল্প করার দিন, যাতে আমরা দেশের মানুষের অধিকার ও গণতন্ত্র রক্ষায় আরও শক্তিশালী ভূমিকা পালন করতে পারি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, যুবদল আগামী দিনগুলোতে দেশের সার্বিক উন্নয়নে আরও অগ্রণী ভূমিকা পালন করবে।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই বিশেষ দিনে যুবদলের সকল নেতাকর্মীদের একসাথে থেকে দলীয় ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন এবং দেশের মানুষের পাশে দাঁড়াতে সকলের প্রতি অনুরোধ জানান। তিনি বলেন, একের পর এক চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে আমাদের সবার দায়িত্ব দেশের কল্যাণে কাজ করা। যুবদল যেন সবসময় মানুষের অধিকার রক্ষায় সক্রিয় থাকে, সেই কামনা করছি।
আক্তার হোসেন রাড়ি তার শুভেচ্ছা বার্তায় যুবদলের আগামী দিনের সাফল্য কামনা করে দলের সকল নেতা-কর্মীকে আরও ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান