1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:০১ অপরাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

খুলনা মহানগরীতে চলাচলরত বহিরাগত ও অনিবন্ধনকৃত ইজিবাইক আটক অভিযান

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

 

খুলনা প্রতিবেদন।। খুলনা মহানগরী এলাকায় চলাচলরত বহিরাগত ও অনিবন্ধনকৃত ব্যাটারী চালিত ইজিবাইক আটক অভিযান আজ রবিবার থেকে শুরু হয়েছে। নগরীর যানজট নিরসনের লক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশন ও খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রফিক বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।অভিযানের ১ম দিনে বহিরাগত ও অনিবন্ধনকৃত ৩২টি ইজিবাইক আটক করে জোড়াগেটস্থ ট্রাফিক অফিসে হস্তান্তর করা হয়। নগরবাসীর স্বাচ্ছন্দে চলাচলের সুবিধার্থে এ অভিযান অব্যাহত থাকবে।কেসিসি’র সিনিয়র লাইসেন্স অফিসার মো: মনিরুজ্জামান রহিম, মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মো: জহিরুল ইসলাম, টিএসআই মো: রেজাউল করিম, কেসিসি’র লাইসেন্স অফিসার শেখ মো: দেলওয়ার হোসেন ও খান হাবিবুর রহমানসহ লাইসেন্স ইন্সপেক্টর এবং কেএমপি’র পুলিশ সদস্যগণ অভিযানে অংশগ্রহণ করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park