1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:০২ অপরাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

সিংগাইরে যৌন নির্যাতনের শিকার ২য় শ্রেণীর শিক্ষার্থী

  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

 

শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জের সিংগাইরে ২য় শ্রেণীর শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে ।শুক্রবার (১৭ অক্টোবর) শিশুটির মা সিংগাইর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ পরদিন মামলা রুজু করে রবিবার (১৯ অক্টোবর) মামলাটি আদালতে প্রেরণ করে। পরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আদালত শিশুটির জবানবন্দি (২২ ধারা) গ্রহণ করেন।অভিযুক্ত ব্যক্তি হলেন, সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের চর কানাইনগর গ্রামের মৃত আয়নাল ফকিরের ছেলে তোফায়েল হোসেন (৬০)।মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার সকালে মাদ্রাসা বন্ধ থাকায় শিশুটি শিক্ষক মাওলানা সিরাজুল ইসলামের সঙ্গে বাসায় ফিরে আসে। ওই সময় শিশুটির পরিবারের সদস্যরা বাড়িতে না থাকায় প্রতিবেশী তোফায়েল হোসেন চকলেট ও চিপস দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে নিজের ঘরে নিয়ে যায়।কিছুক্ষণ পর শিশুটির মা বাড়ি ফিরে মেয়েকে খুঁজতে গিয়ে তোফায়েলের ঘরে প্রবেশ করলে দেখেন শিশুটিকে খাটে শুয়াইয়া যৌন নির্যাতন চালাচ্ছেন তোফায়েল। তখন শিশুটির মা ডাক চিৎকার করিলে তোফায়েল দ্রুত পালিয়ে যায়। ঘটনার পর শিশুটিকে উদ্ধার করে তার মা থানায় অভিযোগ দায়ের করেন।সিংগাইর থানার ওসি (তদন্ত) স্বপন কুমার সরকার জানান, এই ঘটনার বিষয়ে মামলা গ্রহণ করা হয়েছে। শিশুটিকে ২২ ধারা অনুযায়ী জবানবন্দি দেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park