
ক্রাইম রিপোর্টার,খুলনা।। খুলনা সদর থানাধীন ২ নং কাষ্টমঘাট এলাকায় আজ শুক্রবার ১৭ অক্টোবর জুম্মা নামাজের পরে নিজ বাড়িতে সোহেল (২৮) নামের একজনকে গুলি করেছে দুর্বৃত্তরা। সোহেলের স্বজনরা জানান, ৪ টি মোটরসাইকেলে ৮-৯ জন সন্ত্রাসীরা বাসার ভিতরে ঢুকে পিস্তল ঠেকিয়ে মাথায় ১ টি গুলি ও পায়ের হাটুর নিচে ১ টি গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। সোহেলের চিৎকার শুনে স্বজনরা ও স্থানীয়রা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।পরিবারের সুত্রে জানা যায়, একইভাবে ২ মাস আগেও তাকে গুলি করা হয়েছিল। বাসার সামনে সত্যজিৎ হেয়ার কাটিং এর (সেলুন) সামনে একই সন্ত্রাসীরা গুলি করলে গুলি মাজায় লাগে।বর্তমানে গুলিটি মাজায় রয়েছে বলে চিকিৎসকরা জানান।সোহেল খুলনা সদর থানাধীন ২ নং কাস্টম ঘাটস্থ মনিরুল ইসলামের ভাড়াটিয়া।তার পিতার নাম স্বপন শিকদার।তার দেশের বাড়ি মিশন বাড়িয়া মোড়লগঞ্জ, বাগেরহাট।