1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

ভরণ-পোষণ চাওয়ায় বৃদ্ধ বাবা-মাকে জুতা দিয়ে মারধর, ২ ছেলে গ্রেফতার

  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

 

মানিকগঞ্জ থেকে শাওন আহমেদ।। মানিকগঞ্জে দুই ছেলের বিরুদ্ধে ভরণ-পোষণ না করা, শারীরিক নির্যাতন ও ঘর থেকে তাড়ানোর অভিযোগে মামলা করেছেন ভুক্তভোগী এক মা।

এ ঘটনায় বৃহস্পতিবার মানিকগঞ্জ সদর থানায় মামলা রুজু হওয়ার পর দুই ছেলেকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতাকৃতরা হলেন- জসিম (৫২) ও জাকির (৩৫)। তারা উভয়েই মানিকগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কেওয়ারজানি এলাকার আব্দুর গফুর মিয়ার ছেলে।

এর আগে, গত মঙ্গলবার মানিকগঞ্জ সদর থানায় ৭০ বছর বয়সী জহুরা বেগম এজাহারটি দায়ের করেন।

মামলা সূত্রে জানা যায়, বৃদ্ধা জহুরা বেগম ও তাঁর স্বামী আব্দুল গফুর মিয়া (৭৫) বার্ধক্যজনিত নানা রোগে ভুগছেন। তাঁদের গর্ভজাত দুই ছেলে—জসিম ও জাকির দীর্ঘদিন ধরে বাবা-মায়ের ভরণ-পোষণ, চিকিৎসা ও সেবা-যত্ন করছেন না। এ নিয়ে বহুবার অনুরোধ করলেও কোনো সাড়া দেননি তাঁরা। বরং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের মাধ্যমে বিচার চাইলেও বিবাদীরা বিষয়টি তোয়াক্কা করেনি।

মামলার এজাহারে আরও বলা হয়, গত ১৪ অক্টোবর বিকেল ৩টার দিকে মানিকগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কেওয়ারজানি এলাকায় নিজ বাড়িতে অবস্থানকালে জহুরা বেগম ও তাঁর স্বামী খাবার চাইলে দুই ছেলে ও তাঁদের স্ত্রীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে চারজনই যোগসাজশে তাঁদের গালাগাল, কিল-ঘুষি এবং ছেলে জাকির জুতা দিয়ে মারধর করেন। এতে জহুরা বেগম আহত হন। স্থানীয় লোকজনের সহায়তায় তাঁকে উদ্ধার করে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। গ্রেফতার হওয়া আসামি জসিম ও জাকির উভয়েই বাদিনির গর্ভজাত সন্তান। তাঁরা দীর্ঘদিন ধরে মা-বাবার প্রতি দায়িত্ব পালন না করে অবহেলা ও অযত্নে রেখেছেন।

এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ বলেন, বৃদ্ধ বাবা-মাকে ভরণ পোষণ না করা এবং মারধরের অভিযোগে মামলা রুজু করা হয়েছে। দুই ছেলেকে গ্রেফতারের পর আদালতে প্রেরণ করা হয়েছে।এদিকে, বৃদ্ধা জহুরা বেগম ও তাঁর স্বামী আব্দুল গফুর মিয়া বর্তমানে মানবেতর জীবনযাপন করছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park