1. admin@dainikdigantor.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৭:১৮ অপরাহ্ন
শিরোনাম :
মঠবাড়িয়ায় আত্মপ্রকাশ করল ‘সাংবাদিক ফোরাম’ মাহবুবুল ইসলাম আহ্বায়ক তারেক সদস্য সচিব মনোনীত উন্নয়নের আড়ালে লুটপাটের অভিযোগ, বাজেট বাড়ে—কমে রাস্তার আয়ু শ্রীমঙ্গলে বই পড়া উৎসবের সমাপ্তি বিসিআইসি চেয়ারম্যান মোঃ বাবুল মিঞার সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ বিসিআইসি চেয়ারম্যানের সঙ্গে লায়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের সঙ্গে লায়ন খান আকতারুজ্জামানের সৌজন্য সাক্ষাৎ পরিবেশমন্ত্রী লায়ন আবদুল আউয়াল মিন্টুকে লায়ন্স ইন্টারন্যাশনালের সার্টিফিকেট প্রদান ‎জাতীয় ‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন ফুলতলার সন্তান ড. মোঃ নাসিফ আহসান ‎বরগুনায় প্রাইভেটকার-অটো গাড়ির সংঘর্ষে নিহত ১, আহত ৩ অগ্রণী ব্যাংকের চেয়ারম্যান সৈয়দ আবু নাছের বখতিয়ার আহাম্মেদকে লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের বিশেষ সম্মাননা

ফোর্স কানো ব্যক্তির দায় নেবে না: র‍্যাব মহাপরিচালক

  • প্রকাশের সময় : বুধবার, ৫ জুন, ২০২৪

 

নিজস্ব প্রতিবেদক।।র‍্যাবের সাবেক মহাপরিচালক বেনজীর আহমেদের দুর্নীতি প্রসঙ্গে র‌্যাবের নবনিযুক্ত মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশিদ বলেছেন, কোনো ফোর্স কোনো ব্যক্তির দায় নেবে না।বুধবার (৫ জুন) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।র‌্যাবের নবনিযুক্ত মহাপরিচালক বলেন, আপনারা সরকারের বিভিন্ন সময় বিভিন্ন স্টেটমেন্ট দেখেছেন। কোনো ফোর্স কারো ব্যক্তি দায় নেবে না। কেউ যদি ভুল-ত্রুটি করে থাকে, তার জন্য ফোর্স দায়ী না, এটা ব্যক্তিগত দায়। একজন ব্যক্তির সঙ্গে র‌্যাবের ভাবমূর্তি নষ্ট হওয়ার কোনো সম্পর্ক নেই।ব্যারিস্টার হারুন অর রশিদ বলেন, উন্নয়নের পূর্ব শর্ত হলো আইন-শৃঙ্খলা ও স্থিতিশীলতা। এই উন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সারথি ছিল পুলিশ ও এলিট ফোর্স র‍্যাব। মাদক, জঙ্গি ও সন্ত্রাস দমন এবং জলদস্যু, বনদস্যু নির্মূল করা, রাষ্ট্রীয় নিরাপত্তা, জন নিরাপত্তা ও জনশৃঙ্খলা রক্ষা করা, অপরাধ দমন ও নিয়ন্ত্রণে এলিট ফোর্স র‍্যাবের রয়েছে গৌরব উজ্জ্বল ইতিহাস ও ঐতিহ্য রয়েছে।এর আগে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান র‌্যাব মহাপরিচালক ব্যারিস্টার হারুন অর রশিদ।পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফেরাত কামনা করে ফাতেহাপাঠ ও বিশেষ মোনাজাতের অংশ নেন।পরে বঙ্গবন্ধু ভবনের রক্ষিত মন্তব্য বহিতে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।শ্রদ্ধা নিবেদনকালে র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন) কর্নেল মাহবুব আলম, অতিরিক্ত মহাপরিচালক (এডমিন) মো : ইমতিয়াজ আহমেদ, লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর পরিচালক মো. আরাফাত ইসলাম, গোপালগঞ্জের পুলিশ সুপার আল বেলি আফিফাসহ র‌্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park