1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

মানিকগঞ্জে টানা ৪০ দিন নামাজ আদায়কারী কিশোরদের মাঝে বাইসাইকেল বিতরণ

  • প্রকাশের সময় : শনিবার, ১১ অক্টোবর, ২০২৫

 

শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জ পৌরসভার পশ্চিম বান্দুটিয়ায় বাইতুল হামদ জামে মসজিদের উদ্যোগে টানা ৪০ দিন জামায়াতের সঙ্গে নামাজ আদায়কারী কিশোরদের মাঝে পুরস্কার হিসেবে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।গত ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই উদ্যোগে ২৯ জন কিশোর অংশ নেন, যার মধ্যে ১৮ জন শেষ পর্যন্ত নিয়মিত নামাজ আদায় করে নির্বাচিত হন। শনিবার (১১ অক্টোবর) মসজিদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে তাদের হাতে বাইসাইকেল তুলে দেওয়া হয়।এতে উপস্থিত ছিলেন মসজিদ কমিটির সভাপতি মো. গালিবর রহমান, সাধারণ সম্পাদক মো. এনামুল হক,ইমাম হাফেজ মাওলানা আবদুর রহমান, জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক জান্নাতুল ফেরদৌস অনিক, অভিভাবক ও মুসল্লিরা।মসজিদ কমিটির সভাপতি মো. গালিবর রহমান বলেন, “ছোটদের মধ্যে ধর্মীয় অনুভূতি জাগ্রত করা এবং নামাজে অভ্যস্ত করে তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য।”মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবদুর রহমান বলেন, “কিশোরদের মসজিদমুখী করতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যারা টানা ৪০ দিন নামাজ আদায় করেছে, তাদের উৎসাহ হিসেবে সাইকেল দেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য ভবিষ্যৎ প্রজন্মকে নামাজপ্রিয় ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা।”জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক জান্নাতুল ফেরদৌস অনিক বলেন, “এটি অত্যন্ত মহৎ ও অনুপ্রেরণামূলক উদ্যোগ। প্রতিটি মসজিদেই এমন কর্মসূচি চালু করা উচিত।”পুরস্কারপ্রাপ্ত কিশোর আব্দুল ওয়াদুদ বলেন, “সাইকেলটি পেয়ে আমি খুবই আনন্দিত। সকলের কাছে দোয়া চাই, আমি যেন সারাজীবন জামায়াতের সঙ্গে নামাজ আদায় করতে পারি।”অভিভাবক মো. কামাল হোসেন বলেন, “যারা শিশু-কিশোরদের নামাজমুখী করতে কাজ করেছেন, তারা সত্যিই প্রশংসনীয়। আশা করি, এমন উদ্যোগ সারাদেশে ছড়িয়ে পড়বে।”অনুষ্ঠানটি দোয়া ও মোনাজাতের মাধ্যমে বাইতুল হামদ জামে মসজিদের এই ব্যতিক্রমী ধর্মীয় কার্যক্রমের সমাপ্তি হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park