1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জে শতবর্ষের ঐতিহ্যে জমে উঠেছে পুটাইল লক্ষ্মীপূজার মেলা

  • প্রকাশের সময় : শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

 

শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।।সংস্কৃতি ও ঐতিহ্যের ধারাবাহিকতায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে শতবর্ষের ঐতিহ্যবাহী পুটাইল লক্ষ্মীপূজার মেলা। পুটাইল জনকল্যাণ সমিতি ও গ্রামবাসীর আয়োজনে এবারের মেলায় জমে ওঠে লোকজ উৎসবের রঙ।বৃহস্পতিবার (৯ অক্টোবর) অনুষ্ঠিত মেলার প্রধান আকর্ষণ ছিল জনপ্রিয় যাত্রাপালা ‘কাসেম মালার প্রেম’, যা পরিবেশন করে ভাই বোন নাট্যগোষ্ঠী জেরিন সাজ ঘর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ সদর উপজেলা বিএনপির ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক সাগর আহমেদ সাবু।প্রধান অতিথি  বক্তব্যে বলেন, “এই মেলাটি প্রায় দেড়শ বছরের পুরনো। ছোটবেলা থেকেই এই মেলাকে দেখে আসছি—এটি আমাদের গ্রামের সংস্কৃতি ও ঐতিহ্যের জীবন্ত প্রতিচ্ছবি।”আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, “প্রতিবছর এ ধরনের আয়োজনের মাধ্যমে আমাদের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে নতুন প্রজন্মের কাছে আরও সমৃদ্ধভাবে তুলে ধরা সম্ভব হবে।”যাত্রাপালার নায়িকা জেরিন আক্তার বলেন, “আমাদের ছোট একটি ক্লাব ভাই বোন নাট্যগোষ্ঠী জেরিন সাজ ঘর রয়েছে।এই ক্লাবের মাধ্যমে আমরা গ্রামীণ পুরোনো সংস্কৃতিকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার চেষ্টা করি।”মেলায় এলাকাবাসীর উপস্থিতি ছিল উপচেপড়া। দেশীয় পণ্য ও গ্রামীণ খাবারের স্টলগুলোর ঘিরে পুরো প্রাঙ্গণ রূপান্তরিত হয়েছিল উৎসবমুখর পরিবেশে।স্থানীয়রা জানান, এই মেলা শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং এটি গ্রামীণ ঐক্য, সংস্কৃতি এবং বিনোদনের এক অনন্য মিলনমেলা, যা প্রতিবছর গ্রামের মানুষকে আনন্দ ও একতার বোধে অভিভূত করে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park