1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনায় ডা. বাহারের বিরুদ্ধে স্ত্রীকে হত্যাসহ গুরুতর সব অভিযোগ দুই মেয়ের

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক।।বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) খুলনা জেলা সভাপতি ও নাগরিক নেতা ডা. বাহারুল আলমের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছেন তার দুই মেয়ে। বুধবার বেলা সাড়ে ১১টায় খুলনা প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তারা অভিযোগ করেন, ৩৬ বছর আগে তাদের বাবা পরিকল্পিতভাবে মাকে হত্যা করেন। মায়ের হত্যার বিচার চেয়ে গত ৯ সেপ্টেম্বর তারা আদালতে মামলা করেছেন। এরপর ডা. বাহারুল অনৈতিক সম্পর্ক ও অন্য নারীর প্ররোচনায় তাদের দুই বোনের বিরুদ্ধে থানায় জিডি এবং পারিবারিক প্রতিষ্ঠান এপিসি ফার্মাসিউটিক্যালস লিমিটেড থেকে তাদের অপসারণসহ নানাভাবে হয়রানী করছেন।

সংবাদ সম্মেলনে বাবার বিরুদ্ধে নৈতিক আস্ফালন, অন্য ধর্মের নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক স্থাপন, স্বাক্ষর জাল করে ফ্লাট বিক্রি ও ঋণ নেওয়াসহ বিভিন্ন অভিযোগ করেন দুই মেয়ে। অবশ্য ডা. বাহারুল আলম সংবাদ মাধ্যমে এসব অভিযোগ অস্বীকার করেছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান ডা. বাহারের বড় মেয়ে শেখ তামান্না আলম। তিনি এপিসি ফার্মাকিউটিকলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক। এ সময় ছোট মেয়ে ডা. তাসনুভা আলম উপস্থিত ছিলেন। তিনি কোম্পানির পরিচালক।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ডা. বাহারুল আলমের বড় মেয়ে শেখ তামান্না আলম বলেন, আমার পরিবারের মধ্যে কয়েক বছর ধরে চরম অস্থিরতা এবং বিভ্রান্তিকর পরিস্থিতি বিরাজ করছে। দুঃখজনকভাবে বিনা দ্বিধায় বলতে হচ্ছে, আমার বাবার সঙ্গে একজন বিবাহিতা ভিন্ন ধর্মের নারীর অনৈতিক সম্পর্ক তৈরি হয়েছে। যা আমাদের পুরো পরিবারকে সামাজিক, মানসিক এবং নৈতিকভাবে বিপর্যস্ত করেছে।

তিনি বলেন, আমার মা ডা. শামসুন্নাহার ১৯৮৯ সালে ১৩ নভেম্বর মারা যান। মা মারা যাওয়ার সময় আমি এবং আমার ৭ বছরের ছোট বোনকে রেখে যান। আমার বয়স ছিলো তখন মাত্র ১৪ বছর। বাবার অনেক অন্যায় চোখের সামনে দেখেও ছোট বোনের কথা চিন্তা করে কোনো প্রতিবাদ করিনি। আজ এমন এক পর্যায়ে দাঁড়িয়েছে যে, এখন একজন অন্য ধর্মের নারী, তার স্বামী সংসারসহ শুধু অর্থের লোভে আমার বাবাকে আমাদের থেকে অনেক দূরে সরিয়ে নিয়েছে। ওই নারী আমাদের প্রতিষ্ঠানে ১৩০০ টাকা বেতনের একজন কর্মচারী ছিলেন। আমার বাবার স্বেচ্ছাচারিতার কারণে ওই নারী একই প্রতিষ্ঠানের একজন পরিচালক হয়েছেন।

তিনি বলেন, বিষয়টি আমাদের পরিবার, আত্মীয় স্বজন ও বাবার বন্ধুমহলেও বহুবার সমাধান ও নিয়ন্ত্রণের চেষ্টা করে ব্যর্থ হয়েছি। উল্টো ২০২৪ সালের জুন মাস থেকে আমি ও আমার বোনের প্রতিটি দিন কাটছে আতঙ্ক নিয়ে। আমার বাবার সহযোগিতায় হেনা রানী ভৌমিকের স্বামী বিভিন্ন সময় আমাদের বাসায় এসে আমাদের কর্মচারীদের সামনেই আমাদের দুই বোনকে অকথ্য ভাষায় প্রায়ই গালিগালাজ করে। অব্যাহত হুমকির মুখে সোনাডাঙ্গা থানায় আমরা জিডি করেছি।

সংবাদ সম্মেলনে তামান্না বলেন, ডা. শেখ বাহারুল আলম নিজ বাসা ও বিএমএ ভবন ব্যবহার করে রিফাইন্ড আওয়ামী লীগ তৈরির কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। বিভিন্ন প্রতিষ্ঠানের অর্থ আত্মসাৎ তার একটি নেশা। তিনি এপিসি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান হিসাবে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নিকট হতে ইনভেস্টর হিসাবে সম্পর্ক তৈরি করে তাদের অর্থ ইনভেস্ট করান এবং পরবর্তীতে তাদের টাকা আত্মসাৎ করে থাকেন। আমি বাধা দিলে আমাকে এমডি পদ বাতিল এবং লিখিত জবাব দিতে হয়েছে। এ ঘটনায় স্মার্ট এগ্রো বিডির স্বত্বাধিকারী মিসেস লুবনা জাহান তার বিরুদ্ধে দায়ের করা মামলা চলমান রয়েছে।

তিনি অভিযোগ করেন, আমি কানাডায় থাকা অবস্থায় আমার স্বাক্ষর জালিয়াতি করে আমমোক্তার নামা তৈরি করে আমার ঢাকাস্থ একটি ফ্ল্যাট তার নামে লিখে নিয়ে এ বছর ৭০ লক্ষ টাকা বিক্রি করছেন। আমার বোন ডা. তাসনুভা আলমের স্বাক্ষর জালিয়াতি ও আমার স্বাক্ষর জালিয়াতি করে ভুয়া আমমোক্তার নামা তৈরি করে ২০২১ সালে পূবালী ব্যাংক হতে আমার বোন ও আমার নামে ৩০ লাখ টাকা ঋণ নিয়েছে। এ বিষয়ে গত ৩০ সেপ্টেম্বর আমি ও আমার বোন তার বিরুদ্ধে পৃথক ২টি জালিয়াতি মামলা করেছি।

বর্তমানে ডা. শেখ বাহারুল আলম হেনা রানী ভৌমিককে এপিসি ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১০ হাজার শেয়ার লিখে দিয়েছেন, যা কোম্পানি আইন বহির্ভূত।

বিষয়টি নিয়ে অন্য একটি গণমাধ্যমে দেওয়া স্বাক্ষাতকারে ডা. বাহারুল আলম অভিযোগগুলো অস্বীকার করে বলেন, ১৯৮৯ সালে সুইসাইডাল নোট রেখে আমার স্ত্রী আত্মহত্যা করেন। বিষয়টি পুলিশের তদন্তে প্রমাণিত। মেয়েদের উচ্ছৃংখল আচরণের কারণে কোম্পানির পরিচালকরা এমডিকে অপসারণ করেছে।

তিনি বলেন, ‘এই শহরের বেশিরভাগ মানুষ আমাকে চেনে, আমার সম্পর্কে জানে। এমন অভিযোগ গত ৪০ বছরে কেউ তোলেনি। মেয়েরা যা বলেছে, কোনোটিই সত্য নয়। প্রতিটির প্রমাণ আমার কাছেও রয়েছে। তারা যেভাবে বলছে, আমি তো তাদের বিপক্ষে এভাবে বলতে পারি না। সময় করে আসলে সব দেখাতে পারবো

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park