1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

চাঁদাবাজদের সঙ্গে গোলাগুলি, তিন পুলিশসহ আহত ৫

  • প্রকাশের সময় : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

 

নারায়নগঞ্জ প্রতিনিধি।। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নুনেরটেক এলাকায় প্রবাহিত মেঘনা নদীতে পুলিশ ও নৌ-চাঁদাবাজদের মধ্যে সংঘর্ষ গোলাগুলি ও টেঁটাবিদ্ধের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকালে বারদীর নুনেরটেক এলাকায় বিভিন্ন নৌযানে চাঁদাবাজি করার সময় এ ঘটনা ঘটে।

এ সংঘর্ষে তিন পুলিশ সদস্যসহ ৫ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ঘটনাস্থল থেকে ২ চাঁদাবাজকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় একটি মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বারদী ইউনিয়নের নুনেরটেক এলাকা দিয়ে প্রবাহিত মেঘনা নদীতে দীর্ঘদিন ধরে পার্শ্ববর্তী কুমিল্লা জেলার মেঘনা উপজেলার নলচর গ্রামের বারেকের নেতৃত্বে তার ছেলে মহসিন, হাসনাত, রানা, সাজ্জাদসহ ২০-৩০ জনের একটি চাঁদাবাজ চক্র বালু ও মালবাহী বিভিন্ন নৌযানে চাঁদাবাজি করে আসছিল।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালেও বারেকের নেতৃত্বে টিটু ও মহসিনসহ তাদের লোকজন দেশীয় অস্ত্র টেঁটা, বল্লম, রাম দা নিয়ে বিভিন্ন নৌযানে চাঁদাবাজি শুরু করে।

চাঁদা দিতে অস্বীকার করায় এসবি জয়নব বৃষ্টি পরিবহণ নামের এক বাল্কহেডের শ্রমিক মহিবুল্লাহ ও জাকারিয়া ইসলামকে তারা পিটিয়ে ও কুপিয়ে আহত করে।

খবর পেয়ে বৈদ্যেরবাজার ও চালিভাঙ্গা নৌপুলিশ ফাঁড়ির পুলিশ সদস্যরা যৌথভাবে ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় চাঁদাবাজ চক্রের সদস্যরা পুলিশের ওপর টেঁটা, বল্লম ও দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

হামলায় পুলিশের এএসআই মাকসুদ, কনস্টেবল সোহাগ ও সাইদুর আহত হন। এ সময় আত্মরক্ষার্থে পুলিশ সদস্যরা রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থল থেকে পুলিশ এ সময় বারেকের ছেলে চাঁদাবাজ রানা ও সাজ্জাদকে আটক করে।

আহতদের উদ্ধার করে স্থানীয় সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়। সেখানে পুলিশ কনস্টেবল সোহাগ ও বাল্কহেডের শ্রমিক জাকারিয়া ইসলামের অবস্থার অবনতি হলে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এসবি জয়নব বৃষ্টি পরিবহণ নামের বাল্কহেডের সুকানি শফিকুল ইসলাম জানান, নৌপথে আড়াইহাজার উপজেলার মরিচাকান্দি এলাকা থেকে বালুভর্তি বাল্কহেড নিয়ে তিনি রাজধানী ঢাকায় যাচ্ছিলেন। পথে সোনারগাঁ উপজেলার বারদী নুনেরটেকে এলাকায় নৌ চাঁদাবাজরা তার বাল্কহেডটি আটক করে ৫ হাজার টাকা চাঁদা দাবি করে। এ চাঁদার টাকা দিতে অস্বীকার করায় চাঁদাবাজ চক্র আমাদের দুই শ্রমিককে পিটিয়ে ও কুপিয়ে জখম করে।

তিনি জানান, এ পথে প্রতিদিন নৌ চাঁদাবাজ চক্রের সদস্যরা প্রকাশ্যে চাঁদাবাজি অব্যাহত রেখেছে। কোনো নৌযানের শ্রমিক যদি চাঁদা দিতে অস্বীকার করে তাহলে চাঁদবাজ চক্রের সদস্যরা তাদের পিটিয়ে আহত করে।

এ ব্যাপারে অভিযুক্ত বারেকের সঙ্গে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তিনি ফোনটি রিসিভ করেননি। পরে খুদেবার্তা দিলেও সাড়া পাওয়া যায়নি।

বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুবুর রহমান জানান, দীর্ঘদিন ধরে একটি নৌ চাঁদাবাজ চক্র সোনারগাঁয়ের মেঘনা নদীতে পুলিশের চোখকে ফাঁকি দিয়ে বিভিন্ন নৌযানে চাঁদাবাজি করে আসছিল।

মঙ্গলবার সকালে এ চক্রের সদস্যরা বিভিন্ন বাল্কহেডে চাঁদা তোলার সময় এক বাল্কহেডের শ্রমিকরা চাঁদা দিতে অস্বীকার করায় তাদের তারা পিটিয়ে আহত করে।

পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে চাঁদাবাজ চক্রের সদস্যরা পুলিশের উপরও হামলা চালায়। এ সময় তিন পুলিশ সদস্য আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে দুই চাঁদাবাজকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park