1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:২১ অপরাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

খুলনা দিঘলিয়ায় পিস্তল ও গুলিসহ কনডম রিপন গ্রেপ্তার

  • প্রকাশের সময় : সোমবার, ৬ অক্টোবর, ২০২৫

 

ক্রাইম রিপোর্টার,খুলনা।।খুলনার দিঘলিয়ায় পুলিশ ও নৌবাহিনী অভিযান চালিয়ে হত্যাসহ ১১ মামলার আসামি সন্ত্রাসী রিপন শেখ ওরফে কনডম রিপনকে (৩৫) ১টি পিস্তল, ৫ রাউন্ড গুলিসহ গ্রেফতার করেছে।সোমবার (৬ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার ফরমাইশখানা গ্রামের সোবাহান হাওলাদের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের আনসার শেখের ছেলে।পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দিঘলিয়া থানা পুলিশ ও নৌবাহিনী ফরমাইশখানা গ্রামে কনডম রিপনের বাড়িতে অভিযান চালায়। এ সময় রিপন পুলিশ ও নৌবাহানী উপস্থিতি টের পেয়ে পাশের বাড়ি সোবাহান হাওলাদের বাড়িতে প্রবেশ করে অস্ত্রসহ অবস্থান নেয়। পরবর্তীতে পুলিশ ও নৌবাহিনী সোবাহান হাওলাদারের বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে ১টি পিস্তল, ৫ রাউন্ড গুলিসহ গ্রেফতার করে।থানার অফিসার ইনচার্জ (ওসি) এইচ. এম. শাহীন বলেন, হত্যাসহ ১১টি মামলার আসামি রিপন দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকান্ডের সাথে জড়িত রয়েছে। তার বিরুদ্ধে অস্ত্র আইনে আরো একটি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park