
শরীয়তপুর থেকে আক্তার হোসেন।।শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নে অবৈধ ড্রেজার মেশিনের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশে বিশেষ অভিযান পরিচালনা করেছেন, কে.এম. রাফসান রাব্বি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রশাসন। রবিবার (০৫ অক্টোবর) বিকেলে এ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে রামভদ্রপুর ইউনিয়নের পালপাড়া হোগলা নদীতে অবৈধ ভাবে বালু উত্তলনে ব্যবহৃত পাইপ এবং একটি ড্রেজার মেশিন জব্দ করে সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বারের জিম্মায় রাখা হয়।দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে মাটি উত্তোলনের অভিযোগের ভিত্তিতে এ পদক্ষেপ নেয়া হয়। এতে সরকারি নদী, নদীর পাড়ে থাকা বসত বাড়ি-ঘর ও পরিবেশের মারাত্মক ক্ষতি হচ্ছিল বলে জানান স্থানীয়রা।ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: আবু আবদুল্লাহ খান বলেন,অবৈধভাবে ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলনের মালিককে ঘটনাস্থলে না পাওয়া যাওয়ায় মোবাইল কোর্ট আইন,২০০৯ অনুযায়ী ড্রেজার মালিকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের ব্যবস্থা করা হয়। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।