1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জে জুয়েলারি দোকানে ছিনতাই, মালিককে কুপিয়ে আহত

  • প্রকাশের সময় : রবিবার, ৫ অক্টোবর, ২০২৫

 

মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জ শহরের পশ্চিম দাশড়া এলাকার স্বর্ণাকারপট্টিতে একটি স্বর্ণের দোকানে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার (৪ অক্টোবর) রাত সোয়া ১২টার দিকে ‘অভি অলংকার’ নামে ওই দোকানে দুইজন মুখোশধারী ছিনতাইকারী প্রবেশ করে।পুলিশ জানায়, ছিনতাইকারী দোকান মালিক শুভ দাসের গলায় দেশীয় অস্ত্র ঠেকিয়ে লকার ভেঙে ২০ থেকে ২২ ভরি স্বর্ণালংকার লুট করে নেয়। যার বাজারমূল্য প্রায় ৩৬ লাখ টাকা। ছিনতাইকারীরা পালানোর সময় শুভ দাস বাধা দিলে তাকে পিছন দিক থেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে।খবর পেয়ে মানিকগঞ্জ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ও সদর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। পুলিশ আহত শুভ দাসকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে।মানিকগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. আমান উল্লাহ বলেন, “বিষয়টি তদন্তাধীন রয়েছে। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।”স্থানীয় স্বর্ণকার ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় রাতের নিরাপত্তা জোরদারের দাবি জানানো হচ্ছে, কিন্তু তা বাস্তবায়ন হয়নি। এ ঘটনায় ব্যবসায়ী মহলে আতঙ্ক বিরাজ করছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park