1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

বাগেরহাটে সাংবাদিক এস এম হায়াত উদ্দিনকে কুপিয়ে হত্যা

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

 

বাগেরহাট সংবাদ।।বাগেরহাটে দুর্বৃত্তদের বর্বর হামলায় স্থানীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার সাংবাদিক এস এম হায়াত উদ্দিন (৪২) নিহত হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যা ৮টার দিকে শহরের একটি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হায়াত উদ্দিন রাতে বাসায় ফেরার পথে একদল সশস্ত্র দুর্বৃত্তের আক্রমণের শিকার হন। তারা তাকে ব্যাপকভাবে কুপিয়ে গুরুতর জখম করার পর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে প্রথমে বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়, বর্তমানে মরদেহ মর্গে রাখা রয়েছে।নিহতের পরিবার ও সাংবাদিক মহল জানিয়েছেন, এস এম হায়াত উদ্দিন ছিলেন বাগেরহাটে সুপরিচিত ও সম্মানিত সাংবাদিক। দীর্ঘদিন ধরে তিনি ভোরের চেতনা পত্রিকার বাগেরহাট প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তার অকাল মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়ার সাথে সাথে এলাকায় গভীর শোকের ছায়া নেমে আসে।বাগেরহাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেছে। পুলিশ ধারণা করছে, পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ড হতে পারে, তবে হত্যার প্রকৃত কারণ উদঘাটনে জিজ্ঞাসাবাদ ও সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ চলছে। স্থানীয় সাংবাদিকরা দ্রুত হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park