1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনায় ছেলের হাতে বাবার মৃত্যু

  • প্রকাশের সময় : শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫

 

ক্রাইম রিপোর্টার।।খুলনার সোনাডাঙ্গা থানার বসুপাড়া (বাশতলা) এলাকায় ছেলের হাতে বাবার মৃত্যুর ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ রা অক্টোবর ২৫ )আনুমানিক রাত ১১টায় বসুপাড়ার বাঁশতলা মোড়ে বরকতিয়া মসজিদের সামনে নিজ বাসায় এ হত্যাকাণ্ড ঘটে।স্থানীয়রা জানান, নিহত লিটন খান পেশায় মাছ ব্যবসায়ী ছিলেন। বৃহস্পতিবার দুপুরে তার স্ত্রী অফিসে গেলে বাড়িতে ছেলে আবু বক্কার সিদ্দিক( লিমন) ও তার স্ত্রী চাদনী ছিলেন। রাত ১১টার দিকে বাড়ি ফিরে দরজায় বাইরে থেকে তালা দেখতে পান লিটনের স্ত্রী। তালা খুলে ভেতরে প্রবেশ করলে তিনি মেঝেতে স্বামীর মরদেহ দেখতে পান। এ সময় লিটনের গলায় ওড়না পেঁচানো, গলায় ধারালো অস্ত্রের আঘাত এবং পাশে রক্তমাখা বটি পড়ে থাকতে দেখা যায়।

পুলিশ জানায়, ঘটনার পর থেকেই নিহতের ছেলে লিমন ও তার স্ত্রী চাদনী পলাতক রয়েছে। চার দিন আগে তারা ঢাকা থেকে খুলনায় আসেন।

সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, ঘটনাস্থলে এসে আলামত সংগ্রহ করেছি। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে তা এখনও পরিষ্কার নয়। পুলিশ বিষয়টি তদন্ত করছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park