1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মামুন ও মোহাম্মদ আলীর নেতৃত্বে ধানকাটি ইউনিয়নে চলছে জুয়ার আসর

  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

 

শরীয়তপুর প্রতিনিধি।।শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের ২ নং ওয়ার্ড বাহেরচর গ্রামে ফরাজি টেক এলাকায় প্রকাশ্যে চলছে জমজমাট জুয়ার আসর। এতে এলাকায় বেড়েছে চুরি, ডাকাতি ও মাদকদ্রব্যের বিস্তার। আতঙ্ক আর উৎকণ্ঠায় দিন কাটছে ধানকাটি ইউনিয়নের আশপাশের গ্রামের সাধারণ মানুষের।সরেজমিনে ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিন সন্ধ্যার পর থেকে ভোর পর্যন্ত বসে এই জুয়ার আসর। মূল হোতা হিসেবে নাম উঠে এসেছে ধানকাটি ইউনিয়ন ২ নং ওয়ার্ড বাহেরচর গ্রামের মামুন ফরাজি (৪০) পিতা: জব্বার ফরাজি, ও মোহাম্মদ আলী সরদার (৩৫) পিতা: আজিজ সরদার, বিরদ্ধে।স্থানীয়দের অভিযোগ, মামুন ফরাজি ও মোহাম্মদ আলী সরদার দীর্ঘদিন ধরে কিছু প্রভাবশালী ব্যক্তিদেরকে সাথে নিয়ে জুয়ার আসর চালাচ্ছে। টাকা না থাকলে মোবাইল, স্বর্ণ অলংকার সহ দামী জিনিস বন্ধক রেখে খেলা যায় এই জুয়ার আসরে, প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষ অংশ নিচ্ছে। এতে করে যুবসমাজ মাদকের জালে জড়িয়ে পড়ছে, সৃষ্টি হয়েছে এক বিপজ্জনক সামাজিক অবক্ষয়।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা জানান, “জুয়া ও মাদকের কারণে আমাদের এলাকার কিশোর ও যুবকরা ধ্বংসের পথে যাচ্ছে। প্রশাসনের নীরবতা আমাদের হতাশ করেছে।” এ যেন দেখার কেউ নেই!এ বিষয়ে ডামুড্যার থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান মানিক বলেন, বিগত দিন আমরা জুয়ারিদেরকে বিভিন্নভাবে অভিযান দিয়েছি, আপনারা তথ্য দিয়ে সহযোগিতা করুন সামনেও আমাদের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park