1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনার দশ জেলায় শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনে রেঞ্জ ডিআইজি’র ব্যতিক্রমী উদ্যোগ

  • প্রকাশের সময় : বুধবার, ১ অক্টোবর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক, খুলনা।।শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে সম্পন্ন করা ও আইনশৃঙ্খলা রক্ষার্থে অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দীনকে ফোকাল পয়েন্ট কর্মকর্তা করে দায়িত্ব প্রদান করেছেন রেঞ্জ ডিআইজি মোঃ রেজাউল হক।এবারের শারদীয় দুর্গাপূজায় রেঞ্জের ১০টি জেলায় মোট ৪৭০২টি মন্ডপে পূজা উদযাপিত হচ্ছে। শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য প্রতিটি মন্ডপে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ও আনসার মোতায়েন করা হয়েছে এবং পর্যাপ্ত সংখ্যক পুলিশী গোয়েন্দা নজরদারি বৃদ্ধিসহ দিনে ও রাতে টহলের মাধ্যমে পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।খুলনা রেঞ্জে পূজা শুরু হতে শেষ পর্যন্ত দুস্কৃতিকারী কর্তৃক পূজা কেন্দ্রিক কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটাতে পারে ও সা¤প্রদায়িক স¤প্রীতি বিনষ্ট করতে না পারে এবং আইন-শৃঙ্খলা স্বাভাবিক রেখে সনাতন ধর্মাবলম্বী স¤প্রদায় উৎসাহ উদ্দীপনার সাথে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন করতে পারে সেজন্য অতিরিক্ত ডিআইজি শেখ জয়নুদ্দীন, ফোকাল পয়েন্ট কর্মকর্তার অধীনে স্ব স্ব জেলার পুলিশ সুপারকে অবজারভার ও স্ব স্ব থানার অফিসার ইনচার্জকে রেসপসার হিসেবে দায়িত্ব অর্পণ করা হয়েছে।ফোকাল পয়েন্ট কর্মকর্তা জনাব শেখ জয়নুদ্দীন, পিপিএম, অতিরিক্ত ডিআইজি, খুলনা রেঞ্জ এ সংক্রান্তে সার্বক্ষণিক মনিটরিং করছেন এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার জন্য স্ব স্ব জেলার পুলিশ সুপারকে অবজারভার ও স্ব স্ব থানার অফিসার ইনচার্জকে রেসপ্লার হিসেবে দায়িত্ব সঠিকভাবে পালন করার জন্য নি¤েœাক্ত দিক-নির্দেশনা প্রদান করছেন-নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কার্যক্রম পর্যবেক্ষণ করা, সা¤প্রদায়িক স¤প্রীতি রক্ষায় বিভিন্ন ধর্মের গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় জনসাধারণের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা, পূজা চলাকালে হাউজি, জুয়া, আতশবাজি ও পটকা ফুটানো বন্ধ করা, মাদকের ব্যবহার, ইভটিজিং ও ছিনতাই প্রতিরোধের ব্যবস্থা করা, সকল সময়ে কেন্দ্রীয় ও স্থানীয় পূজা উদযাপন কমিটির সাথে যোগাযোগ ও সমন্বয় রাখা, বিসর্জনকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে সতর্ক দৃষ্টি রাখা ইত্যাদি। দু®কৃতিকারী কর্তৃক উলি­খিত যে কোন কর্মকান্ড কোনো ব্যক্তি/প্রতিষ্ঠানের নজরে আসলে তাৎক্ষণিকভাবে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ফোকাল পয়েন্ট কর্মকর্তা অতিরিক্ত ডিআইজি, খুলনা রেঞ্জ, মোবাইল নম্বর-০১৩২০১৩৯৮০৪, অবজারভার-পুলিশ সুপার, খুলনা, মোবা-০১৩২০১৪০১০০, পুলিশ সুপার বাগেরহাট, মোবা-০১৩২০১৪১১০০, পুলিশ সুপার সাতক্ষীরা, মোবা-০১৩২০১৪২১০০, পুলিশ সুপার যশোর, মোবা-০১৩২০১৪৩১০০, পুলিশ সুপার ঝিনাইদহ, মোবা-০১৩২০১৪৪১০০, পুলিশ সুপার মাগুরা, মোবা-০১৩২০১৪৫১০০, পুলিশ সুপার নড়াইল, মোবা-০১৩২০১৪৬১০০, পুলিশ সুপার কুষ্টিয়া, মোবা-০১৩২০১৪৭১০০, পুলিশ সুপার চুয়াডাঙ্গা, মোবা-০১৩২০১৪৮১০০, পুলিশ সুপার মেহেরপুর, মোবা-০১৩২০১৪৯১০০ নম্বরে অবহিত করতে পারবেন। এ ধরনের মহৎ উদ্যোগে ধন্যবাদ জানিয়েছেন পূজা  উদযাপনের সাথে জড়িত সর্বস্তরের জনসাধারণ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park