1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

জাতীয় পার্টির রওশনপন্থী মহাসচিব মামুনুর রশীদ ৬ দিনের রিমান্ডে

  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫

 

সরকার উৎখাতে বিদেশি গোয়েন্দা সংস্থার সঙ্গে মিলে ষড়যন্ত্রের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জাতীয় পার্টির (জাপা) রওশন এরশাদপন্থী মহাসচিব কাজী মামুনুর রশীদের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ ফারজানা হকের আদালত এই আদেশ দেন। এর আগে, আসামিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা বলেন, ‘এনায়েতের জামানতকৃত মোবাইল দেখে মামুনুর রশীদের সংশ্লিষ্টতার তথ্য পেয়েছি। এ আসামি বিমানবন্দর থেকে এনায়েতকে রিসিভ করে হোটেলে রাখেন। সেখানে থাকার খরচ তিনি বহন করেন।’

তিনি বলেন, ‘এনায়েতের সঙ্গে মিলে তিনিসহ অন্যরা অন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছেন। তার সঙ্গে আর কে কে জড়িত, এত টাকা কোথায় পেয়েছেন, এ বিষয়গুলো জানার জন্য ১০ দিনের রিমান্ড প্রার্থনা করেছি।’

এরপর মামুনুর রশীদের পক্ষের আইনজীবী সিরাজুল হক ফয়সাল রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তার ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park