1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

খুলনায় দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক।।উৎসবমুখর পরিবেশে খুলনায় অনুষ্ঠিত হয়েছে জাতীয় দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।খুলনা ব্যুরো প্রধান মামুন রেজার উদ্যোগে নগরীর একটি অভিজাত রেষ্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে আলোচনা সভা, কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়।অনুষ্ঠানের শুরুতে উপস্থিত অতিথিদের পরিচয় পর্বের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে পত্রিকার নবম বর্ষে পদার্পণের আনন্দঘন মুহূর্ত উদযাপন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুস্তাফিজ গ্রুপের চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা আলহাজ্ব মিজানুর রহমান টিংকু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, ১৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শাহিন হোসেন, জাতীয় দৈনিক দিগন্তর পত্রিকার সম্পাদক শাহবাজ জামান এবং খুলনার সময়ের খবর পত্রিকার সম্পাদক সরদার বাদশা।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজকের বিজনেস বাংলাদেশের খুলনা ব্যুরো প্রধান মামুন রেজা, বিজয় টিভির খুলনা প্রতিনিধি মোঃ আব্দুর রাজ্জাক, চ্যানেল এস-এর জেলা প্রতিনিধি শেখ শান্ত ইসলাম, দৈনিক খুলনা অঞ্চলের রিপোর্টার আতিকুর রহমান, দৈনিক প্রবাহের রিপোর্টার শামীম হোসেন, দৈনিক বাংলার খবর-এর স্টাফ রিপোর্টার মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, দৈনিক প্রবর্তনের স্টাফ রিপোর্টার মোহন চৌধুরী, দৈনিক জন্মভূমির খালিশপুর প্রতিনিধি মোঃ রবিউল ইসলাম রবি, দৈনিক প্রবর্তনের মোঃ আনোয়ার হোসেন এবং অনলাইন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল খুলনা টুডে এর প্রতিনিধি আব্দুল্লাহ আল হিসানসহ অন্যান্য গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park