1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ

মানিকগঞ্জে সোনালীকা ডে-২০২৫ উদযাপিত

  • প্রকাশের সময় : রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫

 

মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জে এসি আই মটরস লিমিটেডের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো প্রতি বছরের ন্যায় ‘সোনালীকা ডে-২০২৫ সার্ভিস ক্যাম্পেইন ও মতবিনিময় সভা’। এ আয়োজনকে কেন্দ্র করে দিনব্যাপী ছিল নানাবিধ কর্মসূচি।শনিবার (২০ সেপ্টেম্বর) মানিকগঞ্জ সদর উপজেলার নওখন্ডা ঈদগাহ মাঠে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় এ অনুষ্ঠান। গ্রাহক, উদ্যোক্তা ও কৃষকদের সক্রিয় অংশগ্রহণে দিনব্যাপী এই আয়োজন রূপ নেয় এক প্রাণের মিলনমেলায়।অনুষ্ঠানে গ্রাহকদের জন্য ছিল সোনালীকা ট্রাক্টর বুকিংয়ে নিশ্চিত উপহার, ট্রাক্টরের ফ্রি সার্ভিস, স্পেয়ার পার্টসে ১০ শতাংশ ছাড়, ফ্রি মেডিকেল চেকআপ, ট্রাক্টর প্রদর্শনী, উদ্যোক্তার অভিজ্ঞতা ভাগাভাগি, গেইম জোন ও সেলফি কনটেস্ট। এছাড়াও ছিল র‌্যাফেল ড্র এবং নতুন-পুরনো ট্রাক্টর ডেলিভারি কার্যক্রম।দিনব্যাপী এই উৎসবে উপস্থিত ছিলেন ঢাকা রিজিওনের এসিস্ট্যান্ট সেলস ম্যানেজার প্রোশান্ত কুমার চক্রবর্তী, ডিজিএম রেদোয়ান হোসেন, মানিকগঞ্জ এরিয়ার সিনিয়র টেরিটোরি ম্যানেজার এইচ. এম. মাহামুদ জুয়েল এবং এসি আই মটরস লিমিটেডের ডিলার মো. তাইজুল ইসলাম ও মো. জয়েনউদ্দিন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park