1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জে অবৈধ সাবান কারখানায় র‍্যাবের অভিযান, মালিকের কারাদণ্ড

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

 

শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জের ঘিওর উপজেলায় অবৈধভাবে পরিচালিত একটি সাবান কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল সাবান জব্দ করেছে র‍্যাব। এ সময় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার রাথুরা এলাকায় র‍্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।কারাদণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন ঘিওর উপজেলার বানিয়াজুরী এলাকার মোন্নাফ আহমেদের ছেলে মোনায়েম আহমেদ।র‍্যাব জানায়, মোনায়েম আহমেদ দীর্ঘদিন ধরে তার কারখানায় ডেটল, ডাব, কিটোনিমসহ বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের নকল সাবান উৎপাদন করে আসছিলেন। অভিযানে এসব নকল সাবান ও কাঁচামাল জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে কারখানাটি সিলগালা করে দেওয়া হয় এবং বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে নকল সাবান তৈরির একটি কারখানা সিলগালা করা হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫০ ধারায় কারখানার মালিককে ২ লাখ টাকা জরিমানা ও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে।’

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park