1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারের অনুকুলে বিআরটিএ’র ৬৬ লক্ষ টাকার চেক বিতরন

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

 

এসকে জামান।।সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত আহত এবং নিহত এমন ১৪টি পরিবারের অনুকুলে ৬৬ লক্ষ টাকার চেক ইস্যু করা হয়েছে।শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় (৬)টি এবং দুপর ৩ টায় খুলনার বিআরটিএ’র কনফারেন্সে রুমে (৮)টি মোট ১৪টি চেক ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বিতরণ করা হবে।বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) জনাব মমতাজ সাদ উদ্দিন আহমেদ সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত এসব পরিবারের অনুকুলে ট্রাস্টি বোর্ড হতে ৬৬ লক্ষ টাকার চেক বিতরন করবেন।স্থায়ী অনুসন্ধান কমিটির সুপারিশের প্রেক্ষিতে এই চেক ইস্যু করা হবে।চেয়ারম্যানের একান্ত সচিব মোঃ আনোয়ার কিবরিয়া স্বাক্ষরিত এক প্রেস বার্তায় এই সংবাদ জানানো হয়।তিনি জানান সাতক্ষীরা ও খুলনায় চেক বিতরণ শেষে তিনি শনিবার বাগেরহাটের উদ্দেশ্যে রওনা হবেন এরপরে ওখানে চেক বিতরণ শেষে যাবেন পিরোজপুর পিরোজপুরের পর যাবেন ফরিদপুর, ফরিদপুরে চেক বিতরণ শেষে যাবেন রাজবাড়ী, ওখানে চেক বিতরণ শেষ করে তিনি ঢাকার দেশের রওনা হবেন। সাতক্ষীরায় এবং খুলনায় চেক বিতরণের সময় বিআরটিএর চেয়ারম্যানে সঙ্গে উপস্থিত থাকবেন খুলনা বিআরটিএর উপ-পরিচালক জনাব ওসমান সরোয়ার আলম।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park