1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে পাঁচ যুবক আটক

  • প্রকাশের সময় : সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

 

মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জে স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের অভিযোগে পাঁচ যুবককে আটক করেছে শিবালয় থানা পুলিশ।সোমবার (১৫ সেপ্টেম্বর ) দুপুরে আটককৃতদের আদালতে প্রেরণ করা হয়ছে। রবিবার বিকালে শিবালয় উপজেলার ষাইট ঘর তেওতা বটতলা মোড়ে এ ঘটনা ঘটে।আটককৃতরা হলেন,ইমরান শেখ (২৩), আশিক খাঁ (২৪), শিপন খাঁ (২৪), ইয়াছিন শেখ (২২), ফরিদ শেখ (২০)।মামলা ও পুলিশ সূত্রে জানাযায়, অভিযুক্তরা স্কুলছাত্রীকে প্রায়ই  উত্যক্ত করতো । রবিবার বিকেলে স্কুলছাত্রী ও তার বান্ধবীকে নিয়ে বাড়ি ফিরছিল। হঠাৎ অভিযুক্তরা তাদের পথ রোধ করেন। অভিযুক্ত মো. ইমরান শেখ স্কুলছাত্রীর ওড়না ও হাত ধরিয়া টানাটানি করে মাটিতে ফেলিয়া যৌন হয়রানি করে এবং কু-প্রস্তাব দেন উক্ত প্রস্তাবে রাজি না হওয়ায় বিভিন্ন ভয়ভীতি ও হুমকি প্রদান করে। তখন তারা ডাক চিৎকার করতে থাকলে স্থানীয় লোকজন আগাইয়া এসে অভিযুক্তদের আটক করে। পরে স্থানীয় জনগণ শিবালয় থানায় সংবাদ প্রদান করিলে পুলিশের একটি টিম অভিযুক্তদের আটক করে। এ ঘটনায় ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবার শিবালয় থানায় একটি মামলা দায়ের করেন।শিবালয় থানার ওসি তদন্ত মানবেন্দ্র বালো জানান, ইভটিজিংয়ের দায়ে পাঁচ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park