1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জে অভিযোগের তদন্তে গিয়ে মারধরের শিকার তিন পুলিশ সদস্য

  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

 

শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জ সদর উপজেলায় ভোরণপোষণ না করে বাড়ি থেকে বের করে দেওয়ার বিষয়ে নিজের ছেলের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেন বৃদ্ধ বাবা মঙ্গল হোসেন। সেই অভিযোগের সরেজমিনে গিয়ে মারধরের শিকার হয়েছেন সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামাল হোসেনসহ তিন পুলিশ সদস্য।রোববার সদর উপজেলার জাগীর ইউনিয়নের মহেশপুর গ্রামে এই ঘটনা ঘটে।পরে এই ঘটনায় অতিরিক্ত পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত গিয়ে গিয়াস উদ্দিন ও তার ছেলে রনি মিয়াকে (১৮) আটক করে পুলিশ।আহত পুলিশ সদস্যরা হলেন- মানিকগঞ্জ সদর থানার উপ-পরিচালক (এসআই) কামাল হোসেন, পুলিশ কনস্টেবল সুজন মিয়া ও সাইফুল হোসেন।পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার দুপুরে জাগীর ইউনিয়নের মহেশপুর গ্রামের বাসিন্দা মঙ্গল হোসেন (৮০) তার নিজ সন্তানের নামে ভরণপোষণ না করা এবং বাড়ি থেকে বের করে দেওয়ার লিখিত অভিযোগ করেন। এ অভিযোগ তদন্তের জন্য বিকেলে সদর থানার এসআই কামাল হোসেন এবং ২ কনস্টেবল অভিযোগকারীর এলাকায় যান। সেখানে অভিযুক্ত ছেলে গিয়াস উদ্দিনের (৫৩) সাথে কথাবাত্রায় বাক বিতন্ড ঘটে। বাক বিতণ্ডার এক পর্যায়ে অভিযুক্ত গিয়াস উদ্দিন এবং তার পরিবারের কাছে মারধরের শিকার হন তিন পুলিশ সদস্য।হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার মুস্তাফিজুর রহমান বলেন, মারধরের শিকার হয়ে তিনজন প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে এসআই কামাল হোসেন তুলনামূলক বেশি আহত হয়েছেন। তার নাক ফেটে গেছে। বাকি দুইজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম বলেন, অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত এবং তার পরিবারের কাছে মারধরের শিকার হয়েছেন তিন পুলিশ সদস্য। অভিযুক্ত এবং তার ছেলেকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলা রুজু করে আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park