1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

জাতীয় দৈনিক ‘খবরের আলো’ পত্রিকার মফস্বল সম্পাদকের দায়িত্ব পেলেন শাহবাজ জামান

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫

 

স্টাফ রিপোর্টার।। সরকারি তালিকাভুক্ত জাতীয় দৈনিক ‘খবরের আলো’ পত্রিকার মফস্বল-সম্পাদকের দায়িত্ব পেলেন বৃহত্তর খুলনা জেলার কৃতি সন্তান বিশিষ্ট সাংবাদিক সংগঠক ও মানবাধিকার কর্মী শাহবাজ জামান।তিনি তার দীর্ঘ জীবনে অসংখ্য পত্র পত্রিকায় লেখা লেখি সহ সাংবাদিকতার উপর বিশেষ দক্ষতার পাশাপাশি বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবাধিকার সংগঠনের সঙ্গে অতপ্রতো ভাবে জড়িত। তিনি দৈনিক “খবরের আলো” পত্রিকার মফস্বল-সম্পাদকের দায়িত্ব পাওয়ায় তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দৈনিক খবরের আলো পত্রিকার পরিবারবর্গ সহ আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্র’র প্রধান উপদেষ্টা শেখ মোস্তাফিজুর রহমান ও লায়ন্স ক্লাব আব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সভাপতি লায়ন খান আকতারুজ্জামান (এমজিএফ)।দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় শাহবাজ জামান বলেন, “দৈনিক খবরের আলো’র মতো একটি জাতীয় দৈনিকের মফস্বল সম্পাদকের দায়িত্ব পাওয়া আমার জন্য গৌরবের।সাংবাদিকতা শুধু একটি পেশা নয়,এটি মানুষের অধিকার রক্ষার হাতিয়ার।আমি দায়িত্ব পালনকালে সর্বোচ্চ সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব।”আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্রের প্রধান উপদেষ্টা শেখ মোস্তাফিজুর রহমান বলেন, “শাহবাজ জামান শুধু সাংবাদিকই নন, তিনি একজন মানবিক মানুষ।তার লেখনী ও কাজ সমাজ পরিবর্তনের জন্য প্রেরণা হয়ে উঠেছে।তিনি নতুন দায়িত্বে সততা, সাহসিকতা ও পেশাদারিত্বের দৃষ্টান্ত স্থাপন করবেন বলে আমি বিশ্বাস করি।”লায়ন্স ক্লাব অব ঢাকা ক্যাপিটাল গার্ডেনের সভাপতি লায়ন খান আকতারুজ্জামান (এমজিএফ) বলেন, “শাহবাজ জামান সবসময় ইতিবাচক কাজের সঙ্গে যুক্ত থেকেছেন। তার মতো অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ একজন সাংবাদিককে খবরের আলো পত্রিকার মফস্বল সম্পাদক হিসেবে পাওয়া নিঃসন্দেহে পত্রিকার অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park