1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনায় ট্রলি-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত

  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫

 

নিজস্ব প্রতিবেদক খুলনা।। খুলনার তেরখাদা উপজেলায় বালুবাহী ট্রলি ও বেকারিপণ্য বহনকারী একটি ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মফিজ মোল্লা (৩২) নামে এক চালক নিহত হয়েছেন। তিনি গোপালগঞ্জ জেলার হরিদাশপুর গ্রামের বাসিন্দা।শনিবার (৩০ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে তেরখাদা-কালিয়া সড়কের রামমাঝি এলাকায় রাজুর চায়ের দোকানের কাছে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়াগামী বেকারিপণ্য বোঝাই ইজিবাইক ও বিপরীতমুখী একটি বালুবাহী ট্রলি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ইজিবাইকের চালক মফিজ মোল্লা গুরুতর আহত হন এবং ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায়। ট্রলির চালকও সামান্য আহত হয়েছেন।আহত মফিজ মোল্লাকে স্থানীয়রা উদ্ধার করে প্রথমে তেরখাদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। দুপুর ১১টা ৪৫ মিনিটে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।তেরখাদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, দুর্ঘটনার পর ট্রলি ও ইজিবাইক ঘটনাস্থলে রাখা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা বলেন, এ ধরনের দুর্ঘটনা রোধে দ্রুত সড়ক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা জরুরি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park