1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জে স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

 

জেলা প্রতিনিধি মানিকগঞ্জ।।বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা বিএনপির আহবায়ক আফরোজা খানম রিতার সার্বিক দিকনির্দেশনায় মানিকগঞ্জে র‍্যালি, বৃক্ষরোপণ, ডাস্টবিন স্থাপন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২০ আগস্ট) সকালে অনুষ্ঠিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট জিন্নাহ খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এডভোকেট মুরাদ হোসেন এবং সঞ্চালনা করেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামিম হোসেন খান মামুন।সকালে শহরের শহীদ স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণ থেকে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এডভোকেট রাকিবুর রহমান রাকিব র‍্যালির উদ্বোধন করেন। বর্ণাঢ্য র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।পরে সদর হাসপাতাল প্রাঙ্গণে বৃক্ষরোপণ, ডাস্টবিন স্থাপন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সমাপ্তি ঘটে।অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন কায়েস, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল বাসার লিমন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিয়াউর রহমান জিয়া, যুগ্ন আহবায়ক মো. মিলন হোসেন ও পৌর যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার হোসেন আনা।এসময় পৌর ও সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park