1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জ আইনজীবী সমিতির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : বুধবার, ২০ আগস্ট, ২০২৫

 

শাওন-মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জ জেলা আইনজীবী সমিতির আয়োজনে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২০ আগস্ট) বিকেলে সরকারি দেবেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত এ খেলায় অংশ নেন জেলা আইনজীবী সমিতির ১ নম্বর আইনজীবী ভবন দল ও ২ নম্বর আইনজীবী ভবন দল।রোমাঞ্চকর ৯০ মিনিটের খেলায় ১-০ গোলে জয় পায় ১ নম্বর আইনজীবী ভবন দল। খেলার একমাত্র গোলটি আসে প্রথমার্ধে। ম্যাচ শেষে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন জেলা ও দায়রা জজ মো. লিয়াকত আলী মোল্লা।প্রীতি ম্যাচের উদ্বোধন করেন মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লা। জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট আজাদ হোসেন খানের সভাপতিত্বে এবং ক্রীড়া সম্পাদক এডভোকেট আরিফ হোসেন খান লিটনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি দেবেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শহিদুজ্জামান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম এ হামিদ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মঞ্জুর হোসেন এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মো. মোকসেদুর রহমান।ম্যাচ উপলক্ষে মাঠে ছিল উৎসবমুখর পরিবেশ। জেলার আইনজীবীসহ সাধারণ দর্শকরাও খেলা উপভোগ করেন। খেলা শেষে অতিথিরা এমন আয়োজনের মাধ্যমে আইনজীবীদের মধ্যে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও খেলাধুলার চর্চা আরও প্রসারিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park