1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনার রূপসায় কৃষি ব্যাংকের লকার ভেঙ্গে ১৬ লাখ টাকা লুট

  • প্রকাশের সময় : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

 

ইমরুল ইসলাম ইমন।। খুলনায় কৃষি ব্যাংক পূর্ব রূপসা শাথা থেকে লকার ভেঙ্গে প্রায় ১৬ লাখ টাকা লুট করেছে সংঘবদ্ধ দুর্বৃত্তরা।বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার রাত সাড়ে ১০ টা পর্যন্ত যেকোন সময়ে এ লুটের ঘটনা ঘটতে পারে বলে পুলিশ জানিয়েছে।তবে এ ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।ব‌্যাংক এবং আশপাশের ভিডিও ফুটেজ সংগ্রহ করে লু‌টেরাদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ।পুলিশ ও স্থানীয়রা জানায়, সপ্তাহের শেষ দিন ছিল বৃহস্পতিবার। এদিন বিকেল থেকে ব্যাংক বন্ধ ছিল। রাতে পাহারাদার ছিল না বলে স্থানীয়দের দাবি। শুক্রবার রাত ১০টার দিকে নিরাপত্তা প্রহরী ব্যাংকের মূল গেটের কলাপসিবল গেটের তালা কাটা দেখে চিৎকার করতে থাকে। তার চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে ঘটনাটি রূপসা থানাকে অবগত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।তবে স্থানীয়দের মাধ্যমে জানা যায়, ওই ব্যাংকে প্রায় ২০ লাখ টাকা ছিল। সেখান থেকে ১৬ লাখ টাকা গায়েব হয়ে গেছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park