1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

দিঘলিয়ায় ভাতিজী ধর্ষণ চাঞ্চল্যকর মামলার আসামী গ্রেফতার

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

 

ভ্রাম্যমাণ প্রতিনিধি।।খুলনা দিঘলিয়া উপজেলার পানিগাতী গ্রামের শাহজাহান মোড়লের পুত্র ধর্ষণ মামলার পলাতক আসামী আজম মোড়ল (৩৭) কে গত বুধবার রাতে গ্রেফতার করেছে ঢাকা র‍্যাব ১০ এর আভিযানিক টিমের সদস্যরা।পুলিশ সূত্রে জানা যায়,দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ এইচ এম শাহীন এর দিক নির্দেশনায় দিঘলিয়া থানা পুলিশ আধুনিক তথ্য প্রযুক্তির সহায়তায় পলাতক আজমের অবস্থান শনাক্ত করে ঢাকা র‍্যাবকে জানালে তারা গত বুধবার রাতে ঢাকার লালবাগ থানার একটি বাসা থেকে আজমকে গ্রেফতার করে।আজমকে গ্রেফতার করার সংবাদ দিঘলিয়া থানা পুলিশকে অবগত করলে বুধবার রাতেই দিঘলিয়া থানা পুলিশের একটা টিম গ্রেফতারকৃত ধর্ষক আজমকে আনার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হয়।আজ বৃহস্পতিবার দুপুর ২ টায় পুলিশ আজমকে নিয়ে দিঘলিয়া থানায় ফিরে আসে।দিঘলিয়া থানা পুলিশ ধর্ষক আজমকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য দিঘলিয়া উপজেলার সদর ইউনিয়নের পানিগাতী গ্রামের শাহজাহান মোড়লের পুত্র আজম মোড়ল।গত বছর নভেম্বর মাসের দিকে আজম তার ভাতিজিকে কাপড় কিনে দেওয়ার কথা বলে খুলনা বড় বাজারে নিয়ে যায়।এবং খুলনা থেকে ফিরতে রাত হয়ে যায়। আজম তার ভাতিজাকে ইজিবাইকে করে বাতিভিটা এক পরিত্যক্ত বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে ছুরি দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে।এ সময় তার ধর্ষণের নগ্ন ছবি তুলে। এই ছবি দেখিয়ে ব্লাকমেইল করে মেয়েটিকে তার বাসায় ডেকে এনে দীর্ঘদিন যাবত ধর্ষণ করে। মেয়েটি ৭ মাসের অন্তঃসত্ত্বা ধরা পড়লে মেয়ের পিতা সামাজিক মিমাংসা ও বিয়ে শাদীর কথা বললে প্রথমে সে অস্বীকার করলেও পরবর্তীতে স্বীকার করে তাকে বিবাহ করতে অস্বীকার করে এবং ৫ লাখ টাকার প্রলোভন দেয় ও পেটের সন্তানকে নষ্ট  করতে বলে। মেয়ের পিতা মেয়েকে নিয়ে খুলনা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এ গিয়ে ধর্ষিতা বাদী হয়ে খুলনা আইন সহায়তা কেন্দ্রের সহায়তায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ৯(ক) ধারায় মামলা দায়ের করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park