1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

পাকিস্তান সীমান্তে হঠাৎ উত্তেজনা-গোলাগুলি, ভারতীয় সেনা নিহত

  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫

 

আন্তর্জাতিক ডেস্ক।।ভারতশাসিত জম্মু ও কাশ্মিরের উরি সেক্টরে হামলায় এক ভারতীয় সেনা নিহত হয়েছেন। পাকিস্তান সীমান্তবর্তী এই এলাকায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে গোলাগুলির একপর্যায়ে প্রাণহানির এই ঘটনা ঘটে।ভারতের সরকারি সূত্র দাবি করেছে, পাকিস্তান সেনাবাহিনীর সহায়তায় সন্ত্রাসীরা সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা চালানোর সময় গোলাগুলির এই ঘটনা ঘটে। বুধবার (১৩ আগস্ট) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।সংবাদমাধ্যমটি বলছে, ভারতীয় সেনাবাহিনীর বেশ কয়েকটি সূত্র জানায়, ১২ আগস্ট গভীর রাতে অনুপ্রবেশকারীরা ভারতে ঢোকার চেষ্টা করে। তাদের দাবি, এটি সাধারণ অনুপ্রবেশের ঘটনা ছিল না; হামলাকারীরা পাকিস্তান সেনাদের গুলিবর্ষণের সহায়তা পায়।ভারতীয় সেনারা পাল্টা গুলি চালালে সংঘর্ষ শুরু হয়। এতে ভারতীয় এক সেনা গুরুতর আহত হয়ে প্রাণ হারান। অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ হলেও দুর্যোগপূর্ণ আবহাওয়ার সুযোগ নিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। এ বিষয়ে ভারতীয় সেনাবাহিনীর আনুষ্ঠানিক বিবৃতি এখনও প্রকাশিত হয়নি।গত এপ্রিলে পেহেলগামে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানে হামলা চালায় ভারত। জবাবে পাকিস্তানও ভারতে পাল্টা হামলা চালায়। পরে দুই পক্ষ যুদ্ধবিরতিতে সম্মত হয়। সংঘাত বন্ধ হওয়ার পর গত কয়েক সপ্তাহের মধ্যে কাশ্মির সীমান্তে এটিই প্রথম কোনও উত্তেজনার ঘটনা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park