1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

খুলনায় স্বামীকে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্স খাদে, প্রাণ গেল স্ত্রীর

  • প্রকাশের সময় : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

 

খুলনা প্রতিনিধি।। খুলনায় অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ময়না (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। বুধবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে ডুমুরিয়া উপজেলার নতুন রাস্তায় এ ঘটনাটি ঘটে।মৃত ময়না সাতক্ষীরা জেলার মৌতলা গ্রামের বাসিন্দা আরিফ মোল্লার স্ত্রী। এ ঘটনার পর থেকে অ্যাম্বুলেন্স চালক পলাতক রয়েছেন।পুলিশ ও স্থানীয়রা জনায়, আরিফ মোল্লার পিঠের টিউমার অপারেশন করার জন্য সকালে একটি অ্যাম্বুলেন্সে বাড়ি থেকে খুলনার উদ্দেশ্যে রওনা হয়। সকাল সাড়ে ৯টার দিকে ডুমুরিয়া উপজেলা নতুন রাস্তায় পৌঁছালে অ্যাম্বুলেন্সটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি খাদে পড়ে যায়। অ্যাম্বুলেন্সে থাকা চারজনের তিনজনের তেমন কিছু না হলেও আরিফ মোল্লার স্ত্রী ময়না ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলুল করিম বলেন, সংবাদ ‍শুনে আমরা ঘটনাস্থলে এসে তাদের সবাইকে উদ্ধার করি।পরে তাদের চিকিৎসার জন্য ডুমুরিয়া হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় আরিফ মোল্লার স্ত্রী ময়নার ‍মৃত্যু হয়। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে মরদেহ পরবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park