1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জে ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৬ চোর

  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

 

মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জে ৪টি চোরাই মোটরসাইকেল উদ্ধার এবং মোটরসাইকেল চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ।রোববার (১০ আগস্ট) মানিকগঞ্জ মেডিকেল কলেজের আনসার ক্যাম্পের সামনে এবং ঢাকার সাভার থানা এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলগুলো উদ্ধার ও চোর চক্রের ছয় সদস্যকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন—ঢাকা জেলার ধামরাই উপজেলার কুঠিরচর এলাকার জুলহাস মিয়ার ছেলে মো. ইউনুস আলী (৩০); ঢাকা জেলার সাভার উপজেলার ফুলবাড়িয়া এলাকার মৃত মহিউদ্দিন ইসলামের ছেলে মো. সাগর ইসলাম (২৫), বর্তমানে সাভারের ব্যাংক কলোনী এলাকায় বসবাসরত; ঢাকা জেলার সাভার উপজেলার মজিদপুর এলাকার মৃত আনোয়ার হোসেনের ছেলে মো. হিমেল হোসেন (২১); সাভারের ব্যাংক কলোনী এলাকার আশুনাথ দাসের ছেলে যতন দাস (৩২); ঢাকা জেলার ধামরাই উপজেলার বরদাইল এলাকার কানাই বিশ্বাসের ছেলে সনজিৎ বিশ্বাস (২৮) এবং মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার টেপড়া (কালিবাড়ী কর্জনা) এলাকার রনজিত দাসের ছেলে সঞ্চয় দাস সাধু (৩০), বর্তমানে সাভারের ব্যাংক কলোনী এলাকায় বসবাসরত।ডিবি ও মামলা সূত্রে জানাযায়, উপ-পরিদর্শক মো. আব্দুর রউফের নেতৃত্বে ডিবির একটি দল  মানিকগঞ্জ ও ঢাকা জেলায়  অভিযান চালিয়ে ৪টি মোটরসাইকেল উদ্ধার করেন। উদ্ধার মোটরসাইকেলের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লাখ ১০ হাজার টাকা। গ্রেফতারকৃতরা সক্রিয় মোটরসাইকেল চোর চক্রের সদস্য।ডিবির ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন জানান,মোটরসাইকেল চোর চক্রের ছয় সদস্যদের বিরুদ্ধে সদর থানায় একটি মামলা রুজু করে আদালতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park