1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের অবদান ভোলার নয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

  • প্রকাশের সময় : সোমবার, ১১ আগস্ট, ২০২৫

 

দিগন্তর ডেস্ক।।জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের অবদান ভোলার নয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।সোমবার কাটাখালি প্রেসক্লাবের আয়োজনে সাংবাদিক এইচ এম নাসির উদ্দিন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান, দৈনিক ফলাফল পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক লায়ন শেখ মুস্তাফিজুর রহমান।তিনি তার বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থানে শহীদরা ছিলেন মূলত ছাত্র ও তরুণ সমাজের প্রতিনিধি।যারা সামরিক দমন-পীড়ন, দুর্নীতি, খাদ্য সংকট ও স্বৈরশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করছিলেন।তাঁদের অবদানকে স্বরণীয় রাখতে হবে।মনে রাখতে হবে বাংলাদেশে ছাত্র রাজনীতি সবসময়ই গণআন্দোলনের অগ্রভাগে থেকেছে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদরা সেই ধারার উত্তরসূরি হয়ে অধিকার প্রতিষ্ঠার জন্য লড়াই করেছিলেন-তাদের অবদান ভোলার নয়।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্রের নির্বাহী পরিচালক শাহবাজ জামান।তিনি তার বক্তব্যে বলেন জুলাই গণঅভ্যুত্থানের শহীদরা ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসের মহানায়ক। তাঁদের আত্মত্যাগ ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।তাঁরা প্রমাণ করে গেছেন, সত্য ও ন্যায়ের জন্য জীবন উৎসর্গ করাও এক ধরনের বিজয়।জুলাই আন্দোলনের এই নায়কদের মনে রাখতে হবে শত সহস্র বছর।এ সময় গণঅভ্যুত্থানে শহীদের প্রতি শ্রদ্ধা ও হতাহতদের অবদান স্মরণ করিয়ে বক্তব্য রাখেন মানবাধিকার ও গণমাধ্যম কেন্দ্রের পরিচালক মো: জাহাঙ্গীর হোসেন,গবেষক রোটা: শেখ মনির-উজ জামান, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন পিলজংগ ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব মো: খলিলুর রহমান,সৈয়দ মিজানুর রহমান শান্ত প্রমূখ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park