
শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জে পৃথক অভিযানে ১০ গ্রাম হেরোইন ও ৮০০ গ্রাম গাঁজাসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করেছেন জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।শনিবার (৯ আগস্ট) বিকেল ৪টার মানিকগঞ্জ সদর উপজেলার চেগারঘোনা বেড়িবাঁধ এলাকার মনিরের গ্রিল ওয়ার্কশপের সামনে অভিযান চালিয়ে উজ্জল (৫০) কে গ্রেফতার করা হয়।একইদিন রাত ১০টার দিকে ডিবির অন্য একটি দল হরিরামপুর উপজেলার ইজদিয়া যাত্রাপুর এলাকায় অভিযান চালিয়ে মো. আলামিন খান (২৬) ও মো. আহাদ মোল্লা (২৩) কে গ্রেফতার করা হয়।ডিবি সূত্রে জানাযায়, উজ্জল হোসেনের কাছ থেকে ১০ গ্রাম হেরোইন ও আলামিন খানের কাছ থেকে ৮০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। আহাদ মোল্লা গাঁজা বিক্রিতে আলামিন খানকে সহায়তা করছিলেন।উদ্ধারকৃত মাদকের বাজারমূল্য আনুমানিক এক লাখ আটচল্লিশ হাজার টাকা।ডিবির ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, মাদক ব্যবসায় জড়িত তিনজনের বিরুদ্ধে সদর ও হরিরামপুর থানায় পৃথক দুটি মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।