1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জাসাস নেতাদের সাথে খুলনা কবি-সাহিত্যিক ফোরামের মতবিনিময় খুলনায় লায়ন্স ক্লাবের ‘অক্টোবর সার্ভিস মাস’ উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ

মানিকগঞ্জে হেরোইনসহ এক যুবক গ্রেফতার

  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

 

শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জে ২ লাখ ৪০ হাজার টাকার  হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।মঙ্গলবার (৫ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার উত্তর সেওতা এলাকার নতুন বাসস্ট্যান্ডের পূর্বে নাঈম এর মুদি দোকানের উত্তর পাশে ঢাকা-আরিচা মহাসড়কের উপর হইতে তাকে গ্রেফতার করা হয়।মাদক ব্যবসায়ী হলেন,পাবনা জেলার সাথিয়া উপজেলার গৌরিগ্রাম এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে মো. আলাউদ্দিন (২২), তিনি বর্তমানে ঢাকা জেলা সাভার উপজেলার যাদুরচর (হেমায়েতপুর) এলাকার মো. সৈয়দ মুরাদ আলী এর বাড়ীর ভাড়াটিয়া।ডিবি পুলিশ ও স্থানীয় সূত্রে জানাযায়,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীকে ২৪ গ্রাম হেরোইনসহ তাকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ২৪ গ্রাম হেরোইনের বাজারমূল্য আনুমানিক ২ লাখ ৪০ হাজার টাকা। মো. আলাউদ্দিন পেশাদার মাদক ব্যাবসায়ী চক্রের সক্রিয় সদস্য।ডিবির ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন জানান,মাদক বিরোধী বিশেষ অভিযানে ২ লাখ ৪০ হাজার টাকার হেরোইনসহ এক জনকে গ্রেফতার করা হয়েছে। আসামির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় একটি মামলা রুজু করা হয়ছে । আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।মাদক বিরোধী এই অভিযান অব্যাহত রাখা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park