1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

শরীয়তপুরে সিএনজি চালককে মারধরের প্রতিবাদে সড়ক অবরোধ

  • প্রকাশের সময় : বুধবার, ৬ আগস্ট, ২০২৫

 

শরীয়তপুর প্রতিনিধি।।খুলনা চট্টগ্রাম মহাসড়কের মোল্লারহাট এলাকায় শ্রমিক মারধরের কারণে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করছেন সিএনজি ও অটো চালক শ্রমিকরা। এ সময় তারা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন।বুধবার (৬ আগস্ট) সকাল ৯ থেকে অবরোধের কারণে মহাসড়কটির যান চলাচল বন্ধ হয়ে পরে। সাড়ে ১০ টায় সখিপুর থানার অফিসার ইনচার্জ ওবাইদুল হকের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল থেকেই শরীয়তপুরের ভেদেরগঞ্জের মোল্লারহাট বাজারে সড়ক অবরোধ করেন অটো ও সিএনজি চালক শ্রমিকরা। দেড় ঘন্টা খুলনা-চট্টগ্রাম মহাসড়ক বন্ধ থাকে।এতে দুই পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়। এ সময় তারা রাস্তার দুই পাশে গাছের গুড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করতে থাকে। সখিপুর থানা পুলিশ এর অফিসার ইনচার্জ ওবায়দুল হকের আসামি গ্রেপ্তারের আশ্বাসে মহাসড়কের অবরোধ তুলে নেন তারা।জানা যায়, ফারুক দেওয়ান নামে এক সিএনজি চালককে গত সোমবার (৪ আগস্ট) বিকেলে মোল্লারহাট অটো স্ট্যান্ড থেকে তুলে নিয়ে যায় স্থানীয় জাকির মোল্লা নামে এক ব্যাক্তি। তাকে তুলে নিয়ে জাকির মোল্লার বাড়িতে রাজু, মিজান, সুইট সহ বেশ কয়েকজন মিলে ঘরে আটকে তাকে নির্যাতন করে। পরে তাকে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশে ফেলে পালিয়ে যান। লোকমুখে খবর পেয়ে ফারুকের বড় ভাই সেকান্দার দেওয়ান ও স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করেন।মানববন্ধনে অংশ নেয়া মিলন মাদবর বলেন, আমরা সিএনজি চালক। আমরা যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেয়া আমাদের কাজ। কে কি কারনে যায় সেটা আমাদের জানার অধিকার নেই। কয়েকদিন আগে জাকির মোল্লার পুত্রবধূ পালিয়ে গিয়েছে। তখন ফারুক তাকে শরীয়তপুর দিয়ে আসে। এই কারণে জাকির মোল্লার বাড়িতে নিয়ে গিয়ে তাকে আটকে বেদম মারধর করেন। তার মুখে গামছা পেঁচিয়ে যাতে সে শব্দ না করতে পারে সেই ভাবে মারধর করা হয়। আমরা এর বিচার চাই।সখিপুর থানা অফিসার ইনচার্জ ওবাইদুল হক বলেন, সিএনজি চালককে মারধর করা হয়েছে গতকাল আমি সংবাদ পেয়েছি। তাৎক্ষণিক একজন সাব ইন্সপেক্টর কে এখানে পাঠাই। আজ সকালে খবর পাই এখানে একটি মানববন্ধনের আয়োজন করা হয়েছে। তারা রাস্তাকে আটকিয়ে ব্যানার নিয়ে দাঁড়িয়ে ছিল। দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। আমি এসে তাদেরকে সরিয়ে দিয়েছি। এখন গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park