1. admin@dainikdigantor.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ১০ জনের মৃত্যু মানবসেবায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান, এতিমদের মাঝে লায়ন্স ক্লাবের খাবার বিতরণ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় লায়ন্স সদস্যদের এগিয়ে আসার আহ্বান — লায়ন শেখ মোস্তাফিজুর রহমান মৃত জ্যোতি প্রসাদ নাথের মৃত্যুবার্ষিকীতে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দের গভীর শ্রদ্ধা ও স্মরণ বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা ক্রেস্ট পেলেন আনান গ্রুপের চেয়ারম্যান রিপন তরফদার নিয়াম রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামকে বাংলাদেশ অনলাইন প্রেসক্লাবের সম্মাননা

পর্দা উঠেছে বিশ্বকাপের, বাউন্ডারি দিয়ে শুরু আসর

  • প্রকাশের সময় : রবিবার, ২ জুন, ২০২৪

 

স্পোর্টস রিপোর্ট।।বাউন্ডারি’ দিয়েই শুরু ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের। আলি খানের করা প্রথম বলেই চার হাঁকান অ্যারন জনসন। যেন আসর জুড়ে রান বন্যা হবার ধারণা দিয়ে গেল উদ্বোধনী বলটাই।আজ বাংলাদেশ সময় রোববার পর্দা উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। ভোর সাড়ে ৬টায় মাঠে গড়ায় আসরের উদ্বোধনী ম্যাচ। মুখোমুখি হয়েছে আইসিসির দুই সদস্য দেশ যুক্তরাষ্ট্র ও কানাডা। ডালাসের গ্রান্ড প্রেইরি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করছে স্বাগতিক যুক্তরাষ্ট্র।ইতিহাসের সবচেয়ে বড় ক্রিকেট বিশ্বকাপ বলা যায় এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপকে। ২০ দল নিয়ে অনুষ্ঠিত হচ্ছে এবারের আসর। ওয়েস্ট ইন্ডিজের সাথে যেখানে যৌথ আয়োজক যুক্তরাষ্ট্রও। উদ্বোধনী ম্যাচেও খেলছে তারা।টসে হেরে ব্যাট করতে নামা কানাডার শুরুটা অবশ্য ভালোই হয়েছে৷ পাওয়ার প্লেতে ১ উইকেট হারালেও তুলেছে ৫০ রান।যুক্তরাষ্ট্র একাদশ : স্টিভেন টেইলর, মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), আন্দ্রেইস গাউস, অ্যারন জোন্স, নিতিশ কুমার, কোরি অ্যান্ডারসন, হারমিত সিং, স্যাডলি ফন স্ক্যালউইক, জাসদীপ সিং, আলি খান ও সৌরভ নেত্রাভালকার।কানাডা একাদশ : অ্যারন জনসন, নাভনিত ধালিওয়াল, পারগাত সিং, নিকোলাস কিরটন, শ্রেয়াস মোভা, দিলপ্রীত বাজওয়া, সাদ বিন জাফর (অধিনায়ক), নিখিল দত্ত, দিলন হেইলিগার, কালিম সানা ও জেরেমি গর্ডন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park