1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

মানিকগঞ্জে ১৬ গ্রাম হেরোইনসহ তিন জন গ্রেফতার

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

 

শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জে ১৬ গ্রাম হেরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।সোমবার (৪ আগষ্ট) রাত সাড়ে ৮টার দিকে সিংগাইর উপজেলার গোবিন্দল (ভোর বাজার) এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন—মিলন দেওয়ান ওরফে মলের ছেলে আব্দুল করিম (২৯), লাল মিয়া বেপারীর ছেলে মো. মুজাহিদ (৩০),খালেক দেওয়ানের ছেলে মো. সোহাগ দেওয়ান (৪০),সকলেই মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার গোবিন্দল (ভোর বাজার) এলাকার বাসিন্দা।ডিবি ও মামলা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ডিবি পুলিশ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। অভিযানে আব্দুল করিমের দখল থেকে ১০ গ্রাম, মো. মুজাহিদের দখল থেকে ৪ গ্রাম এবং মো. সোহাগ দেওয়ানের দখল থেকে ২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট ১৬ গ্রাম হেরোইনের বাজারমূল্য আনুমানিক ১ লাখ ৬০ হাজার টাকা।গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যাবসায়ী চক্রের সক্রিয় সদস্য।ডিবির ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন জানান, মাদক বিরোধী বিশেষ অভিযানে হেরোইনসহ তিন জনকে গ্রেফতার করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে সিংগাইর থানায় একটি মামলা রুজু করে আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park