1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে যুবক কারাগারে

  • প্রকাশের সময় : বুধবার, ৩০ জুলাই, ২০২৫

 

শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ১৫ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে রাসেল নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। ধর্ষণের শিকার ওই কিশোরী ছয় মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন।মঙ্গলবার (২৯ জুলাই) সকাল ১১টার দিকে জেলা পিবিআই অফিস সংলগ্ন এলাকা থেকে র‍্যাব রাসেলকে গ্রেফতারের পর সিংগাইর থানায় হস্তান্তর করে।গ্রেফতারকৃত রাসেল (৪০) সিংগাইর উপজেলার চর চান্দহর এলাকার মৃত আফছার মোল্লার ছেলে।মামলার এজাহার সূত্রে জানা যায়, রাসেল দীর্ঘদিন ধরে ওই কিশোরীকে কুপ্রস্তাব দিয়ে আসছিল এবং নানাভাবে হুমকি দিত। গত ২ মার্চ দুপুর ১২টার দিকে কিশোরীটি মাদ্রাসা থেকে ফিরে নিজ ঘরে বিশ্রাম নিচ্ছিল। এ সময় তার মা পাশের কৃষি জমিতে ছাগল চড়াতে গেলে অভিযুক্ত রাসেল ঘরের ভেতরে ঢুকে কিশোরীকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ভুক্তভোগী ওই কিশোরী চিৎকার করতে চাইলে রাসেল ছুরি দিয়ে ভয় দেখিয়ে চুপ করে থাকতে বাধ্য করে।এজাহারে আরও উল্লেখ করা হয়, আসামী একাধিকবার একই কৌশলে মেয়েটিকে ধর্ষণ করে এবং কাউকে কিছু না বলার জন্য প্রাণনাশের হুমকি দেয়। ঘটনার পর মেয়েটি আতঙ্কে চুপ থাকে।পরবর্তীতে মেয়েটির শারীরিক পরিবর্তন লক্ষ্য করে তাকে অন্যত্র বিয়ে দেন তার মা। বিয়ের কিছুদিন পর অসুস্থ হয়ে পড়লে মেয়েটিকে শ্বশুরবাড়ির পক্ষ থেকে চিকিৎসকের কাছে নেওয়া হয়। সেখান থেকে জানা যায়, ওই কিশোরী ছয় মাসের অন্তঃসত্ত্বা। পরে মেয়েটিকে বাড়িতে এনে জিজ্ঞাসা করলে সে ঘটনার বিস্তারিত তার মাকে জানায়।আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে ওই কিশোরীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়ার পর ভুক্তভোগীর মা প্রবাসী স্বামীর সঙ্গে আলোচনা করে গত ২৭ জুলাই মামলা দায়ের করেন।মামলার তদন্ত কর্মকর্তা সিংগাইর থানার উপ-পরিদর্শক ফজলুল হক বলেন, গতকাল সকাল এগারোটার দিকে ধর্ষণ মামলার আসামি রাসেলকে র‍্যাবের একটি টিম গ্রেফতার করে সিংগাইর থানায় খবর দিলে বিকেল চারটার দিকে তাকে থানায় নিয়ে আসা হয়। আজ বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।কোর্ট ইনস্পেকটর মো. আবুল খায়ের মিয়া জানান, আদালতে শুনানি শেষে ধর্ষণ মামলার আসামি রাসেলকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park