1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

শরীয়তপুরে ছামীম ও আয়মানের কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

 

শরীয়তপুর থেকে আক্তার হোসেন।।ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত দুই শিক্ষার্থী আব্দুল্লাহ ছামীম ও আয়মানের কবরে শ্রদ্ধা জানিয়েছেন বিমান বাহিনীর একটি প্রতিনিধি দল।মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে প্রথমে ভেদরগঞ্জ উপজেলার ডিএমখালি মাঝিকান্দি এলাকার আব্দুল্লাহ ছামীমের কবরে ও পরে নারায়ণপুর এলাকার নিহত আরেক শিক্ষার্থী আয়মানের কবরে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন তারা।আব্দুল্লাহ ছামীম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ও আয়মান চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল। তাদের দুজনের গ্রামের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায়।বিমান বাহিনীর উইং কমান্ডার আল-আমিন বলেন, ‘আমাদের সামরিক বাহিনীর কোনো সদস্য মৃত্যুবরণ করলে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। মাইলস্টোন বিমান দুর্ঘটনায় যারাই নিহত হয়েছেন তাদের পর্যায়ক্রমে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শ্রদ্ধাঞ্জলি জানানো হচ্ছে।’ আজকে ভেদরগঞ্জ উপজেলা আয়মান ও আব্দুল্লাহ ছামীমের কবর জিয়ারত এবং শ্রদ্ধা জানানো হয়েছে।পরে তারা দোয়া ও মোনাজাত এবং নিহতদের রুহের মাগফিরাত কামনা করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park