1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

দীর্ঘদিন বন্ধ থাকার পর কুয়েটে ক্লাস শুরু, শিক্ষার্থীদের উচ্ছ্বাস

  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

 

খুলনা প্রতিনিধি।। ছাত্ররাজনীতি বন্ধের দাবি নিয়ে সংঘর্ষের ঘটনায় পাঁচ মাস বন্ধ থাকার পর মঙ্গলবার (২৯ জুলাই) খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘদিন পর শ্রেণিকার্যক্রমে ফিরতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা জানান, খুব অল্প সময়ে নোটিশ পাওয়ায় ও বৃষ্টির কারণে দূরদূরান্ত থেকে অনেক শিক্ষার্থী প্রথম দিন ক্লাসে উপস্থিত হতে পারেননি। তবে ক্লাস শুরু হওয়ায় শিক্ষার্থীরা খুবই খুশী।

জানা যায়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে মঙ্গলবার থেকে ক্লাস শুরুর নির্দেশনা দেয়। নোটিশ পেয়ে শিক্ষার্থীরা সোমবার (২৮ জুলাই) থেকে খুলনায় আসতে শুরু করেন। তবে বৃষ্টির কারণে ক্লাস শুরুর প্রথম দিনে দূর থেকে অনেক শিক্ষার্থী আসতে পারেননি।

১৯ ব্যাচের শিক্ষার্থী তানিম আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয় খুলেছে আমরা তাতে অনেক খুশী। প্রথম দিনে পরিস্থিতি স্বাভাবিক হবে না। ধীরে ধীরে স্বাভাবিক হবে। আমাদের অনেক সহপাঠী খুলনার বাইরে পরিবারের কাছে চলে গিয়েছিল। তারাও নোটিশ পেয়ে আসতে শুরু করেছে। সব মিলিয়ে আমরা এখন খুশী। শিক্ষকদের প্রতিও আমরা কৃতজ্ঞ।

২১ ব্যাচের শিক্ষার্থী আসলাম হোসেন বলেন, আমার বাসা মাগুরা জেলায়। ক্লাস শুরুর খবর পেয়ে গতকাল (২৮ জুলাই) খুলনা চলে এসেছি। ক্লাস শুরুর খবর জানতে পেরে অনেক আনন্দ লাগছিল। সহপাঠীরাও আসতে শুরু করেছেন।

তিনি আরও বলেন, দীর্ঘ সময় ক্লাস থাকায় অনেকে বাসা ও মেসের রুম ছেড়ে দিয়েছিল। তারা আবার রুম ভাড়া করে উঠতে শুরু করেছেন।

কুয়েট শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ফারুক হোসেন বলেন, উপাচার্যের আশ্বাসে আন্দোলন কর্মসূচি তিন সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। প্রশাসন ক্লাস শুরুর ঘোষণা দিয়েছে। শিক্ষকরা ক্লাসে যোগ দিয়েছেন।

কুয়েট উপাচার্য অধ্যাপক ড. মো. মাকসুদ হেলালী বলেন, কুয়েটের সকল কার্যক্রম শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয় খুলেছে। শিক্ষকরা ক্লাস নিচ্ছেন। শিক্ষার্থীরা ক্লাস করছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park