1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
এমসিএসকে পরিদর্শনে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী: ইনডোর সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণের আশ্বাস বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মোঃ মঞ্জুর হোসেন ঈশার সুস্থতা কামনা রাতে ফোন বন্ধ বা সাইলেন্ট করবেননা, কারন গভীর রাতের ফোন হয় আপনাকে বাঁচানোর জন্য নয়তো অন্য কাউকে বাচানোর জন্য আসে! চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি শিবা সানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী খুলনা রূপসায় প্রতিপক্ষের হা”মলায় হাসান ওরফে বিহারীর মৃ”ত্যু স্থানীয় প্রশাসনের কর্মকর্তাদের ‘পরিদর্শন কক্ষ’ উদ্বোধন করলেন এমপি আমির এজাজ খান রংপুরে ভাত খাওয়ার জন্য ১০ হাজার টাকা ঘুষ নিলেন সিপাহি আল-আমিন! দক্ষ জনশক্তি গড়ে তুলছে বিটাক: কারিগরি শিক্ষায় আত্মনির্ভর বাংলাদেশের অগ্রযাত্রা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের প্রতিবাদ ও নিন্দা বিবৃতি তালতলীতে রাতের আঁধারে যোগাযোগ সড়ক কেটে ফেলার অভিযোগ, দুর্ভোগে ১২ টি পরিবার

ডিবির অভিযানে মানিকগঞ্জে ৩২২ পিস ইয়াবাসহ আটক ৬

  • প্রকাশের সময় : রবিবার, ২৭ জুলাই, ২০২৫

 

শাওন,মানিকগঞ্জ প্রতিনিধি।।মানিকগঞ্জে  ৩২২ পিস ইয়াবাসহ ছয় মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।রবিবার (২৭ জুলাই) ভোর ৫টার দিকে এসআই (নিঃ) মো. আবুল হাসানের নেতৃত্বে সদর উপজেলার পশ্চিম দাশড়া এলাকার রিজার্ভ ট্যাংকি পুকুরের পশ্চিম পাশের ইটসোলিং রাস্তা থেকে ছয়জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন—ভূল জয়রা গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে মো. সোহেল রানা (৩৫),বনগ্রাম (গঙ্গাধরপট্টি) গ্রামের গোলাম মোস্তফা খোকার ছেলে মো. নাবিল আহমেদ (৩০),জয়রা গ্রামের আব্দুল সালামের ছেলে মো.শামীম (১৮),বইতরা (জাগীর) গ্রামের জামালের ছেলে জীবন (২০),বইতরা (জাগীর) গ্রামের মো.আবুল হোসেনের ছেলে মো. মামুন হোসেন (২০) এবং পশ্চিম সেওতা গ্রামের মো. রিয়াজুল ইসলামের ছেলে রাজীব (৩০)।সকলেই মানিকগঞ্জ সদর উপজেলার বাসিন্দা।ডিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে মো. সোহেল রানার কাছ থেকে ১৭০ পিস ইয়াবা, মো. নাবিল আহমেদের কাছ থেকে ১৫০ পিস এবং মো. শামীমের কাছ থেকে ২ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ৯৬ হাজার ৬০০ টাকা। এছাড়া জীবন, মামুন হোসেন ও রাজীব মাদক বিক্রিতে সহযোগিতা করেছেন বলে জানা গেছে।ডিবির ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন,“মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মানিকগঞ্জ সদর থানায় একটি মামলা রুজু করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park