1. admin@dainikdigantor.com : admin :
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জাসাস নেতাদের সাথে খুলনা কবি-সাহিত্যিক ফোরামের মতবিনিময় খুলনায় লায়ন্স ক্লাবের ‘অক্টোবর সার্ভিস মাস’ উপলক্ষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় টাঙ্গাইল পৌরসভার ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি তিন কোটি টাকার প্রকল্পে নদী পরিষ্কারের কাজ বন্ধ, ক্ষুব্ধ স্থানীয়রা বিএনপি নেতা জাহাঙ্গীর ফরাজি কে ঘিরে অপপ্রচার, তৃণমূল পর্যায়ে ক্ষোভ অসহায়, দরিদ্র ও দুঃস্থ মানুষের সেবায় এগিয়ে আসার আহ্বান : লায়ন শেখ মোস্তাফিজুর রহমান দুর্গোৎসবের মহাসপ্তমী আজ বেতাগীতে ক্লাস ফাঁকি দিয়ে শিক্ষকের চিকিৎসা চেম্বার, শিক্ষার্থী শূন্য মাদ্রাসা  নির্বাচনের পর প্রথম খুলনা আসছেন প্রধানমন্ত্রী বরগুনায় অফিস সহায়ক নিয়োগে অনিয়মের অভিযোগ

শিশুকে ধর্ষণের দায়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড

  • প্রকাশের সময় : বুধবার, ২৩ জুলাই, ২০২৫

 

শাওন, মানিকগঞ্জ প্রতিনিধি।।পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের দায়ে রাজ্জাক শেখকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দিয়েছেন মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।বুধবার (২৩ জুলাই) নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম. এ. হামিদ এ রায় ঘোষণা করেন । ওই ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি রাজ্জাক শেখ (৫১), শিবালয়  উপজেলার বড় আনুলীয়া গ্রামের মৃত অন্তেষ শেখের ছেলে।মামলার বিবরণ থেকে জানা যায়,আসামি ২০২৩ সালের ১৫ জানুয়ারি  বিকাল ৩ টার দিকে শিশুকে  সরিষার ফুল দেওয়ার প্রলোভন দেখিয়ে ধান ক্ষেতের প্রজেক্টের মেশিন ঘরের পাশে ক্ষেতে নিয়ে বিকাল অনুমান ৩ টার দিকে শিশুর পরিহিত পায়জামা খুলে ধর্ষণ করে। পরবর্তীতে শিশু ফুলসহ বাড়িতে এসে তার মাতার নিকট ঘটনার বিষয়ে বলে।এই ঘটনায় ২০২৩ সালের ১৬ জানুয়ারি শিশুর বাবা শিবালয় থানায় রাজ্জাক শেখকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।মামলাটি তদন্ত করে ২০২৩ সালের ২৮ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। পরে আসামির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন,(সংশোধনী ২০২০) এর ৯(১) ধারায় অভিযোগ গঠন করেন আদালত। ১৪ জনের স্বাক্ষ্য গ্রহণ শেষে নারী ও শিশু নির্যাতন দমন আইন, (সংশোধনী ২০২০) এর ৯(১) ধারায় দোষী সাব্যস্ত হওয়ায় আদালত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরো খবর
© স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক দিগন্তর © বাজ এন্টারটেইনমেন্ট লিমিটেডের একটি অঙ্গ প্রতিষ্ঠান।। Regi No-280138  
Theme Customized By Shakil IT Park